‘শয়তানের বাইবেল’-এর কুড়িটা পাতা হারিয়ে গিয়েছিল হিমাচলের পাহাড়ে। মারা গিয়েছিল শয়তানের পূজারি জেকব। ধরা পড়েছিল কিছু অপরাধী। ম্যাক ফিরে গেছিল নিজের দেশে। আর এরপরেই এক অতিমারিতে সারা বিশ্ব গৃহবন্দি হয়ে পড়ল। পরিস্থিতি স্বাভাবিক হতেই ম্যাক সেই কোডেক্সের পাতার খোঁজে ইন্ডিয়া এল। ততদিনে মারা গেছেন সুজানআন্টি। ওদিকে বেশ কিছু গুপ্ত সংগঠন খুঁজছে এই পাতাগুলো। টিউলিপ রিসার্চ করতে চায় শয়তানের বাইবেল বইটা নিয়ে, কিন্তু ডাইরেক্টর ওকে পারমিশন দিতে চান না। ওর সঙ্গে পরিচয় হয় অলিভের। অলিভ সব শুনে ওকে সাহায্য করতে চায়। দুজনেই ভারতে আসে হারিয়ে যাওয়া পাতার খোঁজে। ওদিকে রবিন জেল থেকে পালিয়েছে, ম্যাক ইন্ডিয়া চলে এসেছে, থমাস ছাড়া পেয়েছে প্যারোলে, সেও এসেছে হিমাচলে। অনেকেই জাগাতে চায় শয়তানকে। এদের ভেতর কে পাবে হারিয়ে যাওয়া কুড়িটা পাতার খোঁজ? শয়তান কি সত্যিই জেগে উঠবে?

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

ISBN

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Shaytaner Bible Part – 2 || Debdutta Bandyopadhyay || শয়তানের বাইবেল খণ্ড ২ || দেবদত্তা বন্দ্যোপাধ্যায়
Original price was: ₹300.Current price is: ₹255.

In stock