0 0

Frequently bought together

Total price: ₹438

মোহনলাল বাঙালির সেই পার্শ্বচরিত্র, যে মাঝে-মাঝে অতিক্রম করে যায় নায়ককে। অদৃশ্য পরিচালক তার ডানা গল্পের মাঝে ছেঁটে দেন। বাঙালির ঘরে তাই চিরকাল লুকিয়ে থাকে হতোদ্যম মোহনলালদের গল্প। বারবার যে উঠে দাঁড়ায় আবার নিয়তির ঘা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
নিজের লোককে ছেড়ে বিদেশিদের সাহায্য করা মিরজাফর বা লোভী রায়দুর্লভ জগৎশেঠ এখনও ঘরে-ঘরে আছে। হেরো অবিবেচক নায়ক সিরাজ, প্রাণ দিয়ে নিজের জীবন ধন্য করা মিরমদনদের দু’-চারটে নমুনা পাওয়া যাবে সব যুগেই। শুধু সহজে মেলে না মোহনলাল। নামে-বেনামে বদনামে সে একজন হয়েও বহু মানুষের সমান। ইংরেজরা তাকে সহ্য করতে পারত না, রণদুর্মদ ক্লাইভ যদিও তাকে যুদ্ধের আগে দলে টানতে চেয়েছিল। জগতের সবচেয়ে বড়োলোক শেঠরা তাকে ধাপ্পা দিতে পারেনি। মিরজাফর স্বয়ং এড়িয়ে চলেছে তাকে।
পলাশির প্রান্তরে অন্যদের প্ররোচনায় শিবির থেকে নবাব সিরাজের বারংবার যুদ্ধবিরতির ঘোষণায় শেষমেশ ছাউনিতে ফিরে আসা বিরক্ত মোহনলাল হয়তো বুঝে গেছিল, তাকেই নতুন করে শুরু করতে হবে লড়াই। এই বিভ্রান্ত নবাবের ওপর ভরসা করা যায় না বিশেষ।

Weight 0.5 kg
Language

Binding

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Baiduryya Sarkar

View all

Recently Viewed