0 0

Frequently bought together

Chandrakanta || Babu Debakinandan Khetre || চন্দ্রকান্তা || বাবু দেবকীনন্দন  ক্ষেত্রী Operation Blue Wings || Abhik Dutta || অপারেশন ব্লু উইংস || অভীক দত্ত PATALE TIN DIN || পাতালে তিন দিন || BHAGIRATH MISHRA
Total price: ₹808

রহস্য, রোমাঞ্চ ইন্দ্রজাল এবং রাজতন্ত্রের ষড়যন্ত্রে ভরা শতাব্দীপ্রাচীন এক বিখ্যাত প্রেমকাহিনী

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

5.0 2 ratings
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

Customers say

Readers love this book — all 2 ratings are 5 stars. They especially praise the story and writing.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 2 customer reviews

2 reviews for Chandrakanta || Babu Debakinandan Khetre || চন্দ্রকান্তা || বাবু দেবকীনন্দন ক্ষেত্রী

  1. – ARNAB MUKHERJEE

    লেখক দেবকীনন্দন খত্রী তার একটা উক্তিতে বলেছিলেন যে কোন যুদ্ধে জয়লাভ করতে গেলে রননীতিই প্রথম এবং অন্তিম বিকল্প হওয়া উচিত, সংখ্যা দিয়ে যুদ্ধকে এড়ানো সম্ভব জেতা সম্ভব নয়। চন্দ্রকান্তা উপন্যাস পড়তে এই কথার অর্থটা মর্মে মর্মে পাঠক উপলব্ধি করতে পারবেন।
    হ্যারি পটারের কথা কিংবা গেম অফ থ্রোনের কথা অনেকেই চর্চা করেন কিন্তু এইসব লেখার বহু আগে ভারতবর্ষের একজন লেখক চন্দ্রকান্তা নামে একটা বই রচনা করেছিলেন, বইটার মধ্যে কি ছিল না? ফ্যান্টাসি, ফিকশান, বীরত্ব, রাজনীতি, রাজতন্ত্রের কূটনীতি, চক্রান্ত প্রেম লোভ লালসা সব কিছু নিয়েই ভরপুর ছিল -চন্দ্রকান্তা – তারপরেরও খন্ডগুলো চন্দ্রকান্তা সন্ততি রুপে আছে মোট ৬ টা সন্ততি একটা চন্দ্রকান্তা
    বইটির ব্যাপারে যতটাই প্রশংসা করা হোক ততটাই কম একবার পড়লে শুরু করলে ছেড়ে ওঠার জো থাকে না। বইটা পড়ার জন্য বহু লোক হিন্দি ভাষা শিখেছিলেন। বইটার সম্পর্কে একটা মিথ প্রচলিত আছে মোট ৭ খন্ডের চন্দ্রকান্তা ও সন্ততি যে মন দিয়ে পড়বে এবং অনুধাবন করবে, সে জীবনে চট করে কোন মায়াজালে প্রভাবে প্রভাবিত হবে না এবং তাকে কেউ ঠকাতে পারবে না।
    এই বইতে বইতেই লেখক গোটা হিন্দি সাহিত্যকে দুটো অসাধারণ শব্দ উপহার দিয়েছিলেন একটি হচ্ছে আই আর একটি হচ্ছে তিলিসইম আইয়ার শব্দের অর্থ হচ্ছে খানিকটা ম্যাজিশিয়ান, বীর ছদ্মবেশ ধারন করতে পারে এবং অন্যের মত রুপ বদলাতে পারে গুপ্তচরবৃত্তিতে ওস্তাদ এই রকম ব্যক্তি, তিলিসইম শব্দের অর্থা মায়া, ইন্দ্রজাল জাদুবিদ্যা এই ধরনের।
    চন্দ্রকান্তা বইটার মধ্যে প্রচুর উর্দু শব্দ আছে যার জন্য এই বইটা পড়ে মানে বুঝতে গেলে হিন্দি ভাষাটা খুব ভালো জানতে হবে ।অনুবাদিকা সিমরান দাস চন্দ্রকান্তার বাংলাতে অনুবাদ করেছেন এখন এই অসাধারন রচনার স্বাদও অগুনতি বাঙালী পাঠক নিতে পারবেন।

  2. – Debasish Dey

    এমন কৌতূহলোদ্দীপক, রোমাঞ্চকর,রোমহর্ষক, চিত্তাকর্ষক এবং উত্তেজনাপূর্ণ উপন্যাস আগে পড়িনি । আমার অনুরোধ, সবাই একবার পড়ুন ।

    চন্দ্রকান্তা একটা গোটা উপন্যাস, উপন্যাসের শেষে বীরেন্দ্র সিং এবং চন্দ্রকান্তা তেজ সিং চপলা এবং দেবী সিং চম্পার বিবাহ হয়ে যায় তার পর তাদের পুত্র জন্মায় এর মধ্য চন্দ্রকান্তার দুটো পুত্র এবং বাকী দের একটা করে পুত্র জন্মায়। এদের কর্ম কান্ড নিয়ে উপন্যাসের বাকী খন্ড গুলো আছে, চন্দ্রকান্তার উপন্যাসের যে যে অংশের রহস্য লেখক উন্মোচন করেননি সেগুলো বাকি ৬ টা সন্ততি পর্বের মধ্যে দিয়েছেন। ঐ সন্ততি পর্বে একটা ক্যারেকটার এসেছে তার নাম ভুতনাথ তাকে নিয়ে ৬ খন্ডের আলাদা একটা বই আছে যার নাম ভুতনাথ। এই ভুতনাথের শেষ পর্বের খসড়া লেখার ঠিক পরেই লেখক দেবকীনন্দন খত্রী মারা যান তখন তার ছেলে ঐ ফাইনাল খসড়াকে যোগাড় করে নিয়ে ভুতনাথ উপন্যাসটি প্রকাশ করার ব্যবস্থা করেছিলেন। লেখক মারা না গেলে ঐ ভুতনাথের আরো কিছু পর্ব হয়ত পাঠকরা পেতে পারতেন। তবে ভুতনাথের পার্ট গুলো তুলনায় ছোট ছোট

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now