0 0

Frequently bought together

SHUKTARAR 101 HASIR GALPO Nabakalloler Saras Galpa || নবকল্লোলের সরস গল্প Shuktarar 101 Goyenda o Rahasya Galpa Vol 1 || শুকতারার ১০১  গোয়েন্দা ও রহস্য সমগ্র খণ্ড ১
Total price: ₹1127

এককালে অন্য যা-কিছুরই অভাব থাক, ছোটদের জন্যে হাসির গল্পের কোনো অভাব ছিল না। সুকুমার রায় শুধু আবোল-তাবোলের উদ্ভট কবিতাই লেখেননি, কাকেশ্বর কুচকুচে-র মতো উদ্ভট গল্পও লিখেছেন। এরপর যাঁরা হেমেন্দ্রকুমার রায়, সুনির্মল বসু, এসেছেন— লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী এবং তারও পর কুমারেশ ঘোষ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শক্তিপদ রাজগুরু প্রমুখ সাহিত্যিক অনেক হাসির গল্প আমাদের উপহার দিয়েছেন। এই সময়ে হাসির গল্পের লেখকের একটু মন্দা দেখা দিয়েছে। শিবরাম চক্রবর্তী, হিমানীশ গোস্বামী, সঞ্জীব চট্টোপাধ্যায়, তারাপদ রায় তো প্রচুর গ লিখেছেন, অনেক ভিন্ন ধরনের গল্পলেখকও মুখের স্বাদ পালটাবার জন্য কৌতুক রসের গল্প লিখেছেন। ফলে এই সময়েও হাসির ভাঁড়ার মোটেই শূন্য নয়।

অবশ্য ‘শুকতারা’ আজকের পত্রিকা নয়। দীর্ঘ সাতষটি বছর ধরে যে পত্রিকা ছোটদের মন জয় করে আসছে সেখানে একাল ও সেকালের অনেক লেখকই অনেক হাসির গল্প উপহার দেবেন, এটাই স্বাভাবিক। যেটা কঠিন কাজ সেটা হল, সেই প্রচুর হাসির গল্প থেকে একশো একটা মজাদার হাসির গল্প বেছে নিয়ে তোমাদের পরিবেশন করা। এই বইয়ে সেই কঠিন কাজটাই করা হয়েছে। সেকালের অনেক লেখকের গল্পই এখানে আছে, যেমন হেমেন্দ্রকুমার রায়, সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়, সুনির্মল বসু, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নীহাররঞ্জন গুপ্ত, স্বপনবুড়ো, সুধীরঞ্জন মুখোপাধ্যায়। তেমনি আছেন। একালের লেখক শিবরাম চক্রবর্তী, শৈলেন ঘোষ, বিধায়ক ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রফুল্ল যায়, বুদ্ধদেব গুহ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য এবং আরো অনেকে। প্রত্যেক গল্প সুনির্বাচিত প্রত্যেকটি

সমফাটা হাসির গল্প। মন ভালো না

থাকলে এই বই হাতে তুলে নিতেই হবে।

Weight 0.25 kg
Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed