জোহর নামে এক আশ্চর্য জনপদ, যেখানে সাধারণ অধিবাসীরা কেউ কোনোদিন আয়না দেখেনি। অবশেষে সেখানে যখন আয়না এল তা হয়ে উঠল শুধুমাত্র শাসকের সম্পদ।
শম চলে গিয়েছে একটি দ্বীপে, নজরদারি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে। কিন্তু প্রায়-নির্জন দ্বীপেও সে পারছে না নজরদারির বাইরে যেতে।
বীরু তার বাড়ির জালনার ধারে প্রতি রাতে খাবার পরিবেশন করে, বসে থাকে যদি কেউ কখনো এসে তুলে নেয় সে-খাবার। এক রাতে, বীরুর জীবন ভয়ংকরভাবে পালটে যায়, তার পরিবেশিত খাবারের সূত্র ধরে।
এক দ্বীপে থাকে একজন নারী আর একজন পুরুষ, সেথ আর মাওন নাম তাদের। দ্বীপটিতে মাঝে মাঝে দেখা যায় বিচিত্র আগুন্তুকদের। তবে, কেউ সেখানে থাকে না। থাকে শুধু সেথ আর মাওন। একদিন তারা আবিষ্কার করে দ্বীপটির রহস্য, আবিষ্কার করে নিজেদের প্রকৃত পরিচয়ও।
এরকমই বারোটি কাহিনির এক সংগ্রহ, যা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। অভিজ্ঞাত-অনুভূত, অতি চেনা বাস্তবকে মুহূর্তে অচেনা করে দেয়। ঠিকরে বেরিয়ে আসে বেঁচে থাকার, আত্মপরিচয়ের বিবিধ ভয়-ভীতি, ত্রাস আর সঙ্কট। যা মনে হয় অলীক, কল্পনামাত্র, আর মায়াবাস্তবতা। যৌনতা আর মৃত্যু। অবাক করা এই সম্মেলনের দিকে তাকিয়ে স্তম্ভিত হওয়া ছাড়া উপায় থাকে না পাঠকের।
EKTI AYNA, EKTI BYARTHA BIDROHO O EK ASCHARJA SOROJONTRER KAHINI || SAYAM BANDYOPADHYAY
Original price was: ₹299.₹254Current price is: ₹254.
In stock
In stock
18
people are viewing this product right now
| Weight | 0.3 kg |
|---|---|
| Dimensions | 21 × 18 × 2 cm |
| Author Name | |
| Publisher | |
| Binding | |
| Language | |
| Publishing Year |
Only logged in customers who have purchased this product may leave a review.









Reviews
There are no reviews yet.