Frequently bought together

Kolkatar Mandir Maszid Sthapotya Alankaran Rupantar || কলকাতার মন্দির  মসজিদ স্থাপত্য অলঙ্করণ রূপান্তর Bishop Heberer Kolkata (1823-1824) || বিশপ হেবারের কলকাতা (১৮২৩-১৮২৪) CHHA-DASHAK AGER SMRITIR KOLKATA || SANDIP BANDYOPADHYAY || ছ-দশক আগের স্মৃতির কলকাতা || সন্দীপ বন্দ্যোপাধ্যায়
Total price: ₹832

কলকাতার ইতিহাস আলোচনা প্রসঙ্গে যে-সব বিদেশি ঐতিহাসিক তাঁদের রচনায় ধর্মীয় স্থাপত্যের উল্লেখ করেছেন, তার মধ্যে প্রাধান্য পেয়েছে খ্রিস্টীয় ভজনালয় অর্থাৎ গির্জার বিবরণ। অথচ কলকাতার হিন্দুরা এবং খ্রিস্ট ধর্মাবলম্বী বাদে অন্যান্য আগত ধর্মসম্প্রদায় তাদের যে-সব ধর্মীয় উপাসনালয় স্থাপন করেছিলেন, তা এই শহরের সাংস্কৃতিক ইতিহাসকে সমৃদ্ধ করেছিল। বিশেষত, হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মন্দির-মসজিদের স্থাপত্য-ভাস্কর্যের মধ্যে সামাজিক ইতিহাসের এমন বহু তথ্য ও তত্ত্ব আত্মগোপন করে আছে, যা কলকাতার পূর্ণাঙ্গ ইতিবৃত্ত রচনার সহায়ক। এদিকে কলকাতার চেহারা সভ্যতার অগ্রগতির চাপে যেভাবে দ্রুত বদলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে অতীত ইতিহাসের বহু উপকরণ, সেখানে এইসব দেবালয়-উপসনালয়ও রূপান্তরের হাত থেকে রেহাই পাচ্ছে না। কোনও কোনও ক্ষেত্রে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এইরকম এক ধ্বংসোন্মুখ অবস্থায় লেখক কলকাতার রাস্তায়, অলিতে গলিতে ঘুরে সংগ্রহ করেছেন মন্দির-মসজিদের ইতিহাস-স্থাপত্য-অলংকরণের এক নিবিড় রূপরেখা। ধর্মীয় স্থাপত্য হওয়া সত্ত্বেও কলকাতার ইতিহাসে এইসব প্রাচীন মন্দির-মসজিদের গুরুত্ব অপরিসীম। সঠিক অনুশীলন ও বিশদ বিশ্লেষণে লেখক সেদিকে আমাদের দৃষ্টি ফিরিয়েছেন।

Weight 0.3 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,545 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now