0 0

Frequently bought together

Itihaser Sandhane || Krishna Basu || ইতিহাসের সন্ধানে || কৃষ্ণা বসু AMADER NETAJI || Dev Sahitya Kutir SUBHASH-NEHRU BIRODH || PATRALEKHA
Total price: ₹472

কৃষ্ণা বসু ছিলেন এক বহুমুখী প্রতিভা, বাংলা ও ভারতের জনজীবনে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। জন্ম ২৬ ডিসেম্বর ১৯৩০, ঢাকায়। পিতা চারুচন্দ্র চৌধুরী ছিলেন সুপণ্ডিত, মাতা ছায়াদেবী চৌধুরাণী। ডিসেম্বর ১৯৫৫ থেকে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও প্রখ্যাত শিশু-চিকিৎসক শিশিরকুমার বসুর সহধর্মিণী।
কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হওয়ার পর চল্লিশ বছর কলকাতার সিটি কলেজ (সাউথ)-এ অধ্যাপনা করেন, আট বছর কলেজের অধ্যক্ষাও ছিলেন। পরবর্তীকালে যাদবপুর কেন্দ্র থেকে তিনবার লোকসভায় নির্বাচিত হন। সাংসদ কৃষ্ণা বসু বাংলার রাজনীতিতে হয়ে ওঠেন জনপ্রিয়, ভারতের রাজনীতিতে সর্বজনশ্রদ্ধেয়। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত পার্লামেন্টের পররাষ্ট্র-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন ছিলেন।
শিশির বসুর সঙ্গে বিবাহের কয়েক বছরের মধ্যেই কৃষ্ণা কলকাতার নেতাজি ভবনে প্রতিষ্ঠিত নেতাজি রিসার্চ ব্যুরোর কর্মযজ্ঞে নিয়োজিত হন। ২০০০ সালের ৩০ সেপ্টেম্বর শিশির বসুর প্রয়াণের পর থেকে আমৃত্যু কৃষ্ণা বসু নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারপার্সন ছিলেন। আর ছিলেন কলকাতার শিশু হাসপাতাল ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ-এর প্রেসিডেন্ট, শিশির যে হাসপাতালের ডিরেক্টর ছিলেন। সুগত বসু ও সুমন্ত্র বসু তাঁর কৃতী পুত্র।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by KRISHNA BASU

View all

Recently Viewed