0 0

Frequently bought together

Bajrakuhak || Himi Mitra Roy  || বজ্র কুহক || হিমি মিত্র রায় Arakta Bhairab || Himi Mitra Roy || আরক্ত ভৈরব || হিমি মিত্র রায় Aranye Antarin || Himi Mitra Roy || অরণ্যে অন্তরিন || হিমি মিত্র রায়
Total price: ₹582

বজ্রকুহক
গোয়ার ক্যালাঙ্গুটে বীচ-এর একটি রিসোর্টের সুইমিং পুল থেকে উদ্ধার হয় কলকাতা থেকে আগত পর্যটক বরুণ ত্যাগীর মৃতদেহ। ঠিক সেইসময়েই তার সঙ্গের মহিলাকে রিসোর্টের ঘরে পাওয়া যায় সম্পূর্ন অচৈতন্য অবস্থায়। মহিলার পাশে পাওয়া যায় কিছু ঘুমের ওষুধের খালি পাতা। দুটি মৃত্যুই কি আত্মহত্যা? নাকি অন্য কোনো বিষয়? মহিলা আর পুরুষটি স্বামী-স্ত্রী কি না তাও জানা যায় না। পশ্চিমবঙ্গ থেকে গোয়া বেড়াতে গিয়ে ডিএসপি ক্রাইম রেশমি বসু কীভাবে জড়িয়ে পড়বেন এই রহস্য সমাধানে? ইনস্পেকটর গঞ্জালেসকে সঙ্গে নিয়ে রেশমি কি পারবে এই ভিন রাজ্যের রহস্য সমাধান করতে?
রেশমি এবার সিংহ রায় বাড়িতে জলপাইগুড়ি শহর ছাড়িয়ে অল্প জঙ্গল ঘেরা এলাকা নিয়ে এই ওয়াকারগঞ্জ। সেখানকার সিংহ রায় বাড়ির ঐতিহ্যশালী লক্ষ্মী মূর্তিটি সে বাড়ির পূর্বপুরুষকে দিয়েছিলেন কোচবিহারের মহারাজা ধীরাজেন্দ্র নারায়ণ। প্রবীণ উমাকান্তবাবুই শুধুমাত্র ইতিহাসের সাক্ষী এই মূর্তিটি না বেচে বাড়িতে রেখে দিতে চান। বাড়ির বাকি সদস্যরা অবশ্য তা চান না। অবশেষে মূর্তিটি চুরি হয় এবং খুন হন উমাকান্তবাবু। মূর্তি চুরি সহ উমাকান্তবাবুর মৃত্যুর তদন্তে রেশমি বসু সফল হবে কি না সেটাই দেখার।

Weight 0.3 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

4.5 2 ratings
  • 5 ★50%
  • 4 ★50%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

Customers say

Readers love this book — 100% of ratings are 4 stars or more. They especially praise the story and writing.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 2 customer reviews

3 reviews for Bajrakuhak || Himi Mitra Roy || বজ্র কুহক || হিমি মিত্র রায়

  1. – RP’s Notes

    Just Amazing! Splendid!

  2. – Sourav Ghosh (verified owner)

    হিমি মিত্র রায়ের লেখা ” বজ্র কুহক ” গল্পটি পড়ে আমি সত্যিই মুগ্ধ। পুরো গল্পজুড়ে ছিল টানটান উত্তেজনা, রহস্য আর এক দুর্দান্ত নারীকেন্দ্রিক চরিত্রের অসাধারণ নির্মাণ। রেশমি বসু যেন শুধু এক চরিত্র নয় — সে সাহস, কৌতূহল আর বুদ্ধিমত্তার এক প্রতীক।

    লেখিকার বর্ণনার ভঙ্গি এতটাই জীবন্ত ছিল যে মনে হয়েছে আমি যেন নিজের চোখেই প্রত্যেকটা দৃশ্য দেখছি, প্রত্যেকটা চ্যালেঞ্জের অংশ হয়ে উঠছি। গল্পের গতি এক মুহূর্তের জন্যও ধীর হয়ে যায়নি — বরং প্রতিটি পর্বে নতুন রহস্য, নতুন চমক অপেক্ষা করছিল।

    হিমি মিত্র রায় নিঃসন্দেহে একজন অসাধারণ থ্রিলার লেখিকা, যিনি পাঠককে শুধু গল্পের মধ্যে টেনে আনেন না, বরং সেখানে আটকে রাখেন মন্ত্রমুগ্ধের মতো। এমন গল্প আরও পড়ার ইচ্ছে থেকে গেল।

  3. – Dr Suman Sarkar (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Himi Mitra Roy

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now