Frequently bought together

Bajikar || Nabil Muhatasim  || বাজিকর  || নাবিল মুহতাসিম Bajrakuhak || Himi Mitra Roy  || বজ্র কুহক || হিমি মিত্র রায় Chondorajar Boli || Sanjoy Bhattacharya || চন্ডরাজার বলি || সঞ্জয় ভট্টাচার্য
Total price: ₹719

বাংলাদেশের ‘বেস্ট েসলার’ স্পাই থ্রিলার সিরিজ এবার ভারতে নিয়ে এল ‘বুক ফার্ম’!
ইউক্রেনের মাটিতে মুখোমুখি হয়েছে আমেরিকা আর রাশিয়া— তৃতীয় বিশ্বযুদ্ধ লাগল বলে। সেই তপ্ত যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এদেশে আশ্রয় নিল বাংলাদেশি বংশোদ্ভূত এক সিআইএ এজেন্ট। সাথে করে নিয়ে এসেছে এমন দুনিয়া-কাঁপানো এক বিস্ফোরক তথ্য। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠল যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে আর দেশসেরা স্পাই বাজিকর জনিসহ ইউক্রেনের আকাশ থেকে হাইজ্যাক করা হল একটা যাত্রিবাহী বিমান।
জিম্মি উদ্ধারে বাছাই করা ছ’জন এসপিওনাজ এজেন্টকে পাঠানো হল বটে, কিন্তু ইউক্রেনের মাটিতে পা দিতেই বাঁধল বিপত্তি। এখন গোটা মিশনের দায়িত্ব এসে পড়েছে দলের সর্বকনিষ্ঠ এজেন্ট আহাদের ওপরে— যার শৈশব কৈশোর কেটেছে এতিমখানায় আর ফুটপাতে, যার ট্রেনিং এখনও শেষ হয়নি।
শত্রুভূমিতে একা একা কতটুকু করতে পারবে আহাদ? অনেকগুলো প্রশ্নের উত্তর বের করতে হবে ওকে— প্লেনটা হাইজ্যাক করেছে কে? শত্রুসেনার দলপতির গ্যাসমাস্কের আড়ালে কার মুখ? পেছনে থেকে গোটা ঘটনাটার কলকাঠি নাড়ছে কোন মহাশক্তিধর গোপন সংস্থা? আর সবচেয়ে বড়ো প্রশ্ন— ওর মিশনের আসল উদ্দেশ্য কি? সত্যিই কি সাধারণ একটা জিম্মি উদ্ধার মিশনে পাঠানো হয়েছে ওকে, নাকি মিশনের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন কিছু?
আর সেই লক্ষ্য পূরণে কোন অসাধ্যটা সাধন করতে হবে আহাদকে?

Weight 0.3 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 268 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now