বইটি বাংলাদেশের বেস্টসেলার— প্রকাশের অল্প সময়ের মধ্যে ছয়টি মুদ্রণ শেষ হয়েছে। দেড় শতাধিক রিভিউ প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রপত্রিকায়। গল্পগুলোতে জাদুবাস্তবতা ও পরাবাস্তবতার সঙ্গে যুক্ত হয়েছে ভায়োলেন্স— মানুষের মুখোশের আড়ালের চেহারাটা এমন করে উঠে এসেছে যে পাঠক পড়তে পড়তে শিউরে উঠবেন, প্রশ্নবিদ্ধ করবেন নিজেকেও। সমাজের নির্মমতা, নিষ্ঠুরতা এবং নৃশংসতার নানা চিত্র কখনো তীব্র শ্লেষে, কখনো রূপকের মাধ্যমে উঠে এসেছে প্রতিটা গল্পে। এরই মধ্যে গ্রন্থের একাধিক গল্প ইংরেজিসহ হিন্দি-গুজরাটি-নেপালি- ইতালি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। বর্তমানে তিনটি গল্পের নাট্যরূপ মঞ্চস্থ হচ্ছে শান্তিনিকেতনের অচিরায়। গুণী চিত্রশিল্পী গৌতম কর্মকারের অলংকরণ বইটির ভারতীয় সংস্করণে নতুন মাত্রা যোগ করেছে।
লেখক মোজাফ্ফর হোসেন বাংলাদেশের এই প্রজন্মের আলোচিত গল্পকার। এরই মধ্যে কথাসাহিত্যে অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার, আবুল হাসান সাহিত্য পুরস্কার, কালি ও কলম সাহিত্য পুরস্কার, সমকাল সাহিত্য পুরস্কার, আনন্দ আলো সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম


















Reviews
There are no reviews yet.