জলের উৎস যেখানেই থাকুক না কেন, গন্তব্যের অভিমুখ ঢাল না থাকলে চেনা যায় না। কিন্নর কবি নবকুমার দে’র কবিতাও টোটালি আনপ্রেডিক্টেবল, কোথাও ঢাল নেই, তাই সমতলে কখন কোথায় কবিতার বাঁক বদল করবে পুরোটা না পড়লে বোঝা যাবে না। ছেঁদো উপমা কিংবা সিম্বলিজমের ধার না ধেরেই বক্তব্যের হাসিন শীর্ষে কবি চলে যান এবং উপজীব্যে তুলে ধরেন মানুষের চিরায়ত নিরাভরণ নিরাকার বোধির সামনে দাঁড়ানো অকপট জীবনের পেস্টিসাইড লাইফস্টাইল। এই কবির কবিতায় প্যানপ্যানে বসন্তবলির উপাখ্যান নেই, বরং এই কবি অদ্ভূত তাচ্ছিল্যে যাবতীয় সহবতের ভাবময়তাকে গ্রাস করে কবিতার গিলোটিনে গলা রাখেন তবু মাথা নোয়ান না। তাঁর একেকটি লাইন যেন চাবুকের নি:শব্দ সপাং, আপাত শান্ত অথচ রক্তক্ষরণ অনিবার্য। ১৯৮১ সালে বাংলাদেশের নোয়াখালির কুতুবা গ্রামে জন্ম হলেও তিন মাস বয়স থেকে বর্তমানে হুগলির উত্তরপাড়া নিবাসী। ভারতীয় কবি নবকুমার শূন্য দশকের মাঝামাঝি কবিতা লেখা শুরু করলেও মূলত প্রথম দশকের তরুণ কবি হিসেবে পরিচিত। মুক্তিকামী এই অশ্বপুরুষ কবির প্রান্তিক-নিম্নবর্গের মানুষের ঔপনিবেশিকতা বিরোধী কাব্যস্বর আগামী দিনের ন্যাকাভাষ্য বর্জিত কবিতার ধারাকে সুনিপুণ প্রভাবিত করবে বলেই আমার বিশ্বাস।
-জুবিন ঘোষ

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Binding

Publisher

Publishing Year

ISBN

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Raat Othoba Dwanda || Nabakumar Dey || রাত অথবা দ্বন্দ্ব || নবকুমার দে
Original price was: ₹170.Current price is: ₹153.

Only 5 left in stock