Frequently bought together

Upanyas Samagra 4 || Bimal Kar || উপন্যাস সমগ্র ৪ || বিমল কর Upanyas Samagra Vol 3 || Bimal Kar || উপন্যাস সমগ্র খণ্ড ৩ || বিমল কর Bimal Kar Upanyas Samagra Vol 6 || বিমল কর উপন্যাস সমগ্র খন্ড ৬
Total price: ₹2560

পঞ্চাশ বছরের দীর্ঘ সাহিত্যজীবনে বিমল কর লিখেছেন কম নয়। সেই রচনাগুলির মধ্য থেকে লেখকের নিজস্ব নির্বাচন অনুসারে তাঁর ‘উপন্যাস সমগ্র’ প্রকাশিত হচ্ছে। অন্যান্য খণ্ডের মতন চতুর্থ খণ্ডটিতে দু-একটি পুরনো লেখার সঙ্গে পরবর্তী পর্যায়ের কয়েকটি রচনা অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘ফানুসের আয়ু’ উপন্যাসটি বছর চল্লিশ বিয়াল্লিশ আগেকার লেখা। নিঃসঙ্গ, অবহেলিত, বিষন্ন এই কিশোরের জীবনকথা যৌবনে তাকে আরও যন্ত্রণাময় হতাশ করে তুলেছে। জীবন সম্পর্কে তার ধারণা হয়েছে: এই অস্তিত্ব অর্থহীন; অতএব অপ্রয়োজনীয়। ‘দংশন’ দুই যুবক-যুবতীর সম্পর্ককে অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা। এরা দু’জনেই পরিণত সাবালক। প্রেম ভালবাসা, জৈব আকর্ষণ—স্বাভাবিক কোনও কিছুই তাদের একত্র করেনি। করেছিল শুধুমাত্র নেশা, যে-নেশা ওষুধ জাতীয় হলেও রক্তের সঙ্গে মিশে গেলে বেদনা, যন্ত্রণা, মানসিক অস্থিরতাকে ক্রমশই অসাড় করে তোলে। এই নেশার টানেই ওরা পরস্পরের প্রয়োজনীয় সঙ্গী, সহবাসী। আবার একে অন্যের জীবনের অবলম্বনও। ‘অলস ভ্রমণ’ কিছু যুবকের কাহিনী, যারা সাবালক হলেও মনের দিক থেকে অপরিণত। বা বলা যেতে পারে, এরা এখনও নিজেদের সম্পর্কে সে-ভাবে সচেতন নয়। যে কোনও কারণেই হোক, পারিবারিক বা সামাজিক, এমনভাবে জীবন কাটাচ্ছে যেন এরা ‘স্লিপ ওয়াকারস’—অর্থাৎ ঘুমের ঘোরে হেঁটে বেড়াচ্ছে অবচেতন অবস্থায়। ‘দ্বন্দ্ব’ আধুনিক নিম্ন মধ্যবিত্ত জীবনের স্বামী-স্ত্রীর সম্পর্কের জটিলতার কাহিনী।

Weight 0.9 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,551 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now