কোনও ভূঁইফোড় সাহিত্য নির্মাণের হুজুগে নয়, গার্ড লিটারেচার আন্দোলন গড়ে উঠেছিল শিল্প-সাহিত্য-সংস্কৃতির পরিবর্তমানতার ইতিহাসের অমোঘ এবং অবশ্যম্ভাবী পরিণামে, সংগঠিত সমাজবোধ ও পরিশীলিত শিল্পচেতনার বাস্তব ও নান্দনিক প্রয়োজনে। আন্দোলনকারীরা মনে করতেন স্রষ্টাকে একজন ব্যক্তিমানুষ হিসাবে দিতে হবে নিরঙ্কুশ স্বাধীনতা, আবার সমাজবদ্ধ জীব বলেই শিল্পী-সাহিত্যিকের উপর বর্তাবে সামাজিক দায়বদ্ধতা, কেননা এই দুয়ের যথাযথ মেলবন্ধনেই সুচিত হয়েছে যাবতীয় শিল্প-সাহিত্য-সভ্যতার ইতিহাস। সুতরাং ইতিহাসের ধারাপথ থেকেই সংগ্রহ করে নিতে হবে সৌন্দর্য-সম্পদ, মানবসভ্যতার অন্যয়ও, আকাঙ্ক্ষিত যা কিছু তারই দিকে কয়েক কদম এগিয়ে দিতে হবে স্রষ্টাকে, সর্বোপরি শিল্পীর অবাধ স্বাধীনতায় উন্মোচিত হবে থার্ড লিটারেচারের নতুন দিগন্ত।
সস্তার সেক্স কিংবা সেন্টিমেন্টকে হাতিয়ার করে কোনও চটকদারি লেখায়। ভাবপ্রবণ পাঠককে আবেগের আর্দ্র রসে ভিজিয়ে দিতে চাননি থার্ড লিটারেচার আন্দোলনকারীরা। সুতরাং থার্ড লিটারেচার পড়ে আয়েস করে অবসর যাপন সম্ভব নয়। এই সাহিত্য পড়তে হবে মেধা-বুদ্ধি-বিচক্ষণতা দিয়ে।
THIRD LITERATURE || Soumyabrata Bandyapadhyay || থার্ড লিটারেচার || সৌম্যব্রত বন্দ্যোপাধ্যায়
Original price was: ₹550.₹495Current price is: ₹495.
Only 5 left in stock
Only 5 left in stock
15
people are viewing this product right now
| Weight | 0.8 kg |
|---|---|
| Dimensions | 21 × 18 × 02 cm |
| Author Name | |
| Binding | |
| Language | |
| Publisher | |
| Publishing Year |
Only logged in customers who have purchased this product may leave a review.












Reviews
There are no reviews yet.