Frequently bought together

বঙ্গসাহিত্যের প্রজ্ঞাপ্রাঙ্গনে কেদারনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৬৩-১৯৪৯) সর্বজনশ্রদ্ধেয় তথা কৃতবিদ্য ব্যক্তিত্ব। তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক। কবির অশেষ স্নেহধন্য কেদারনাথের মুখ্যপরিচয়- তিনি অপ্রতিদ্বন্দ্বী রসসাহিত্যিক। সুদীর্ঘ জীবনের রামধনুপ্রতিম অভিজ্ঞতাকে নিজের উদার জীবন দর্শনে জারিত করে পরিবেশন করেছেন গল্পে, উপন্যাসে, কাব্যে, নাটকে এমনকি চিঠিপত্রেও। পরস্পর বিরোধী হাসি-কান্নার অদ্ভুত সামঞ্জস্যে কেদারসাহিত্য দুষ্প্রাপ্য- মনোহর। পাকাপাকিভাবে লিখতে শুরু করেন জীবনের অর্ধশতক পার করে, কিন্তু তার জন্য স্বতঃস্ফূর্ততা কিম্বা রসবৈচিত্র্যের ঘাটতি হয়নি কোথাও। নিম্ন মধ্যবিত্ত থেকে নিঃস্ব-অসহায়ের জীবনকেই সংবেদনশীলতা আর দুর্লভ সমমর্মিতায় সাহিত্যে উপস্থাপিত করেছেন তিনি। তাঁর টাইপ চরিত্রগুলি মুগ্ধ করেছে স্বয়ং রবীন্দ্রনাথকেও। আমৃত্যু প্রচার বিমুখ কেদারনাথ ‘দাদামশাই’ নামেও সাহিত্যপ্রেমী মজলিসি বাঙালির ভীষণ কাছের মানুষ ছিলেন। শুধু লেখা নয়, প্রবাসে বাংলা ভাষার প্রসারেও তাঁর ভূমিকা সপ্রশংস উল্লেখযোগ্য। প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের মূল উদ্যোক্তাই ছিলেন কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।

Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed