গোয়েন্দা গল্প মানেই খুন বা হত্যা নয়। রহস্যের চাবি লুকিয়ে থাকে আরও বহু ঘটনায়। জালিয়াতি, ব্যাঙ্ক ডাকাতি, চোরাকারবারি, জাল নোটের ব্যবসা, গুপ্তধনের আশায় অপহরণ প্রভৃতি। এই সব বিচিত্র রহস্যের সমাধানে এগিয়ে এসেছে শখের গোয়েন্দা বিত্তবান পরিবারের পিতৃমাতৃহীন গণিতের মেধাবী ছাত্র সোমনাথ সেন। কখনও লালু দারোগা, কখনও সোমনাথ-লালু দারোগা যুগলবন্দি, আবার কখনও বা স্কুলের ডানপিটে ছেলে গাট্টু। আমাদের চারপাশে ঘটে যাওয়া এই ধরনের অপরাধ কাহিনির সংগ্রহ এই গ্রন্থটি। রহস্য গল্পের পাশাপাশি আছে অন্য স্বাদের অলৌকিক বা অতিলৌকিক গল্প। রচনার ও ভাষার গুণে অপরাধ উদ্ঘাটনের উত্তেজনায় গল্পগুলি এগিয়ে চলেছে তরতর করে।

Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.










Reviews
There are no reviews yet.