এই বইতে স্থান পেয়েছে ভৌতিক অলৌকিক ঘরানার ৩টি উপন্যাস।
|| কাইতি ||
হিজরিয়া গ্রামে কয়েকশো বছর ধরে চলে আসছে হিজড়েদের এক গোপন উৎসব “ডিঙ্গিরি”! আসলে কী হয় “ডিঙ্গিরি” উৎসবে? কেন কোনো সাধারণ মানুষ এই উৎসব দেখতে পারে না! কেনই বা সারা গ্রামের লোক “ডিঙ্গিরি”র রাতে বাড়ির বাইরে পা রাখতে পর্যন্ত সাহস করে না! কাইতি আসলে কে? কেন তার নাম মুখে নিতেও ভয় পায় হিজরিয়া গ্রামের সাধারণ মানুষ! ঠিক কী হয় রাতের অন্ধকারে কাইতির নাম মুখে নিলে?
|| ন্যানি ||
টেক্সাস থেকে বেশ কয়েক মাইল দূরে, একটা ছোট্ট জঙ্গল ঘেরা ভিলেজ টাউনে নার্সিং এর কাজ করতে এসেছে ঐশী ! কিন্তু কোন রহস্য লুকিয়ে রয়েছে এই অদ্ভুত জঙ্গল ঘেরা শহরের বুকে? কেনই বা এখানে রাতে ঘুমানোর আগে সমস্ত আলো নেভাতে নেই! কিসের জন্য এত ভয় পেয়ে থাকে ছোট্ট এডা? ঠিক কী হয় রাতে ঘুমানোর আগে সমস্ত আলো নিভিয়ে দিলে? ঠিক কোন ভয়ঙ্কর ভবিতব্য অপেক্ষা করে আছে ঐশীর জন্য এই অদ্ভুত কুয়াশাঘেরা শহরে…
|| বুক্কা ||
কার্শিয়াং। জঙ্গল ঘেরা পাহাড়ের বুকে এক বন্ধ হয়ে যাওয়া পরিত্যক্ত স্কুল! দশ বছর পর একটা স্টুডেন্ট রিইউনিয়ন…আর পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অভিশাপ। কী হবে যখন সেন্ট জোসেফ হাই স্কুলে ঠিক মধ্যরাতে জমে উঠবে রিইউনিয়নের আসর? কোন ভয়ংকর অপেক্ষা করে আছে পাহাড়ের বুকে? বুক্কা আসলে কী? কেন তার কান্না কানে শোনাও পাপ? একবার যে বুক্কার কান্না শোনে তার নাকি আর ভোরের আলো দেখা হয় না….ঠিক কী অপেক্ষা করে আছে তৃষাদের জন্য? আদৌ কেউ বেঁচে ফিরবে তো? নাকি এটাই হবে ওদের শেষ রিইউনিয়ন?















– Sudipta Roy (verified owner)
“টিন তিরিক্ষে ভয়” হল তিনটি ভৌতিক গল্পের একটি চমৎকার সংকলন, যেখানে গ্রামীণ কুসংস্কার, লুকোনো লোককথা ও অতিপ্রাকৃত ঘটনার মিশেলে তৈরি হয়েছে এক গা ছমছমে অভিজ্ঞতা। লেখক ত্রিজিত কর বাংলার গ্রামীণ প্রেক্ষাপটে এমন এক ভয়ের জগৎ সৃষ্টি করেছেন, যা পাঠকের মনে দীর্ঘক্ষণ দাগ কেটে যায়।
প্রথম গল্প “কাইতি”, যেখানে প্রতি পূর্ণিমায় গ্রামের মানুষজন ঘর ছেড়ে বেরোয় না। ‘ডিংগিরি’ নামক এক রহস্যময় উৎসব, যা শুধুমাত্র হিজড়াদের জন্য, সেখানে ঘটে এমন কিছু ঘটনা যা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে।
দ্বিতীয় গল্প “ন্যানি”, এক অদ্ভুত পরিবেশে নিযুক্ত এক নার্সের অভিজ্ঞতা, যেখানে নিঃশব্দে জমে ওঠে আতঙ্ক।
তৃতীয় গল্পটি নিয়েও একই রকম রহস্য ও থ্রিল বজায় থাকে, যদিও তা রিভিউয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
ত্রিজিত করের লেখনীতে দৃশ্যপট অতি জীবন্ত – গ্রামবাংলার গন্ধ, সংস্কার, ও কথিত অলৌকিক ঘটনাগুলো এমনভাবে ফুটে ওঠে যে পাঠক নিজেকে গল্পের ভেতরেই আবিষ্কার করেন।
গল্পগুলো ছোট হলেও প্রভাব ফেলে গভীরভাবে। পাঠের শেষে মনে হয় – “আরো পড়তে চাই!”
তবে, অভিজ্ঞ পাঠকেরা কিছু টুইস্ট আগে থেকেই অনুমান করতে পারেন। চরিত্রগুলো আরও কিছুটা গভীরভাবে তুলে ধরা গেলে ভালো হত। তবুও, যাঁরা বাংলা ভৌতিক সাহিত্য ভালোবাসেন, তাঁদের জন্য এই বইটি নিঃসন্দেহে এক উপভোগ্য পাঠ্যসঙ্গী।
– Apratim Roy (verified owner)
Very good
– Ayesha Chowdhury (verified owner)
Rated 5 out of 5 stars
– Subhayu Sikdar (verified owner)
Rated 5 out of 5 stars