Frequently bought together

Total price: ₹488

“এই ফেলি তুরুপের তাস/ ভেসে এল কার পচা লাশ/ পেটে জ্বালা মনে বড় দুখ/ গুনে নিই লাশ টুকটুক।”

গোয়েন্দা সত্যেন মহান্তি স্রেফ মজা পান অথবা এটা তাঁর শখ বলেই এক একটা কেসে ঝাঁপিয়ে পড়েন। রাজ্য সরকারি কর্মচারী সত্যেন মহান্তি যুক্তির পর যুক্তি দিয়ে,  উলকাঁটায় বুনে বুনে রহস্যের গভীরে প্রবেশ করতে জানেন। সত্যেন মহান্তির কেস- দ্বিতীয় খন্ডে “কড়ে আঙুল” উপন্যাস বা “বিষ” নামক উপন্যাস অথবা  “অন্ধকার সুড়ঙ্গের ওপাশে” নভেলা বা গল্পগুলোতে মহান্তির এই বিশেষ দিকগুলো নজরে আসে। একজন সিরিয়াল কিলারের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় পাঠক জেনে যাচ্ছে  তার কর্মসূচি, কর্মপন্থা! “বিষ” উপন্যাসের বিষ কোথা থেকে আসে? কে আনে? কাকে সরাতে চায় এই দুনিয়া থেকে? ঝাড়খন্ডের প্রত্যন্ত এলাকার একটি কিলার গ্রুপ নাইফওয়্যার কী করেছিল?  নানা প্রশ্ন,পথের বাঁকে বাঁকে সাসপেন্স, ভয়, মৃত্যুর ডাক…  শুনতে  পায় পাঠক। “সত্যেন মহান্তির কেস ১” – এর পরে  “সত্যেন মহান্তির কেস ২” এসেছে আরও সমৃদ্ধ হয়ে।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed