Frequently bought together

The 3:00 A.m. Series (1-5) || Nick Pirog || দ্য থ্রি এ.এম সিরিজ (১-৫) || নিক পিরোগ Erkul Poyaro galpa Samagra || Agatha Christie, Sudip Deb || এরকুল পোয়ারো গল্প সমগ্র || আগাথা ক্রিস্টি, সুদীপ দেব EKAK DASHAK SHATAK || BIMAL MITRA
Total price: ₹2824

আপনি যদি প্রতিদিন মাত্র এক ঘণ্টা জেগে থাকতে পারতেন, জীবনটা কেমন হতো?ভাবতে গেলে অবিশ্বাস্য লাগে, কিন্তু হেনরি বিনসের জন্য এটাই বাস্তব। এক অদ্ভুত অসুখে সে দিনে মাত্র এক ঘণ্টা জেগে থাকে, আর বাকি তেইশ ঘণ্টা গভীর ঘুমে ডুবে থাকে। এই অস্বাভাবিক রুটিনই তার জীবনের অংশ হয়ে গেছে। তবুও সে নিজের মতো শান্ত, হাসিমুখে দিনগুলো কাটাচ্ছিল। কাজের চাপে নেই, দীর্ঘ সময় জাগার ঝামেলা নেই যতটুকু সময় জেগে থাকে, সেটা উপভোগ করেই কাটায়।কিন্তু এক রাত তার পুরো জগতটাই বদলে দিল।তখন তার জেগে থাকার একমাত্র সময়, ভোর তিনটা। ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ি থেকে হঠাৎ ভেসে এল এক মহিলার আতঙ্কে ভরা চিৎকার। দেখতে পেলেন দরজা দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে একজন লোক। বিষয়টা আরও ভয়ংকর হল যখন বুঝল, সেই সম্ভাব্য খুনী সাধারণ কেউ নন তিনি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট।হেনরি প্রথমে নিজেই বিশ্বাস করতে পারল না সে ঠিক কী দেখেছে। এমন ঘটনা তো কেবল সিনেমায় হয়। কিন্তু সত্যি সত্যিই ওই মুহূর্তে সে ছাড়া আর কেউ জেগে ছিল না। আর পরের দিন গণমাধ্যমে বা পুলিশের রিপোর্টে মহিলার চিৎকার কিংবা প্রেসিডেন্টের উপস্থিতির কথা কোথাও নেই। যেন পুরো ঘটনাটাই বাতাসে মিলিয়ে গেছে।দিনে মাত্র এক ঘণ্টা জেগে থাকা মানুষটি সিদ্ধান্ত নিল এই রহস্য যাই হোক, তাকে বুঝতে হবে।সময় তার হাতে নেই, শরীরও সেভাবে সায় দেয় না, কিন্তু এই ঘটনাটাই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল।এক ঘণ্টার ভেতরে কতটা তদন্ত করা সম্ভব? অপরাধী যদি দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হয়, তাহলে কি সত্যিই তাকে ধরা সম্ভব?আর এইভাবেই শুরু হয় থ্রিলার সিরিজটির রুদ্ধশ্বাস যাত্রাএক ক্ষণজীবী মানুষের চোখে দেখা অদ্ভুত রাত, অসম্ভব তদন্ত আর ভয়ংকর সত্যের দিকে এগিয়ে যাওয়ার গল্প।

Weight 1.0 kg
Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now