Frequently bought together

Sikkim O Darjeelinger Parbatya Upojati Lepchader Itihas || Sonali Chanda || সিকিম ও দার্জিলিঙের পার্বত্য উপজাতি লেপচাদের ইতিহাস || সোনালি চান্দা Nabarupe Satipith || Moumita Mondal || নবরূপে সতীপীঠ ||  মৌমিতা মন্ডল || Norok Theke Bolchi || Priyobrata Nandi || নরক থেকে বলছি || প্রিয়ব্রত নন্দী
Total price: ₹1148

কাঞ্চনজঙ্খা দর্শন বা পাহাড়ি মোমোর সুঘ্রাণ। চা বাগিচার সবুজ কিংবা পাহাড়-পেঁচিয়ে ওঠা পথ-অসংখ্য আকর্ষণ ছড়িয়ে আছে সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে। আর সেইসব স্থানগুলির মধ্যমণি সদাহাস্য সরল মানুষগুলো।

সিকিম ও দার্জিলিঙের বিভিন্ন পাহাড়ি জনজাতির মধ্যে অন্যতম লেপচা উপজাতি। ঐতিহ্যমণ্ডিত এই উপজাতি আজ অবহেলিত। বাংলা ভাষায় এই প্রথমবার একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচিত হল শুধুমাত্র লেপচা জনজাতিকে কেন্দ্র করে।

লেপচাদের ইতিহাস সুপ্রাচীন। বিভিন্ন অধ্যায়ে সজ্জিত এই গ্রন্থে আলোচিত হয়েছে তাদের উৎস, রীতিনীতি, আচার-অনুষ্ঠান, সামাজিক-ভৌগোলিক দিক। সংস্কৃতি, ভাষা, গৃহনির্মাণ, খাদ্যাভ্যাস, লোককাহিনী, ঐতিহ্য, জীবিকা ও অর্থনীতি, পোশাক, আকৃতি, ধর্মীয় প্রভাব, লৌকিক আচার, হস্তশিল্প, কলা, কারুশিল্প, শাস্ত্রীয় সঙ্গীত ও বাদ্যযন্ত্র এবং আরও বহুকিছু।

লেপচাদের উৎসের পৌরাণিক তত্ত্ব থেকে বর্তমানের ভাষা আন্দোলন অবধি দীর্ঘ পরিভ্রমণ রয়েছে অসংখ্য দুর্লভ চিত্রে সজ্জিত হয়ে। ভ্রমণপিপাসু বা সাহিত্যপ্রেমী-উভয়েই রসাস্বাদন করবেন আশা রাখি।

Weight 0.5 kg
Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed