নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসের ৫৫নং ড্রপসি অ্যাভিনিউয়ের একটা মেসবাড়িকে ঘিরে আবর্তিত চারটি গল্প নিয়ে পৃথিবীর এই প্রথম গ্রাফিক নভেলটি এক ঐতিহাসিক দলিল। দুঃখময় শহুরে মানব্জীবনের নানা জটিলতা, সম্পর্ক, যৌনতা, মিথ্যেকথা আর আশা-আকাঙ্ক্ষার কথা উঠে আসে ১৯৭৮-এ প্রকাশিত উইল আইসনারের এই অমর আখ্যানে। কমিক্স যে শুধু ছোটোদের বই নয়, এটি যে মানবজীবনের গভীরতম গল্প বলার একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম, তা চোখে আঙুল দিয়ে কখনো দেখায় ফ্রিম হার্শের মতো পালটে যাওয়া মানুষের কাহিনি, নিউ ইয়র্কের ভবঘুরে পথগায়কের হাহাকার, এক মেসবাড়ির সুপারের যৌনজীবন বা ছুটি কাটাতে যাওয়া একদল মানুষের সম্পর্কের নানা জটিলতা।চার্বাক দীপ্তর অনুবাদে মার্কিন তথা বিশ্বকমিক্সের অন্যতম মাইলফলক এই গ্রাফিক নভেলটি তাই প্রতিটি কমিক্সপ্রেমী বাঙালির অবশ্যপাঠ্য।

About the publisherView all 267 books →
Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম

















– SOURAV RUDRA (verified owner)
Rated 5 out of 5 stars
– Soutik Adak (verified owner)
Must buy
– Soham Gupta (verified owner)
Rated 4 out of 5 stars
– Debartha Roy (verified owner)
Rated 5 out of 5 stars
– Souvik Jana (verified owner)
Rated 5 out of 5 stars