0 0

Frequently bought together

Kameshwari Kathan || Arghya Dipta Kar || কামেশ্বরী কথন || অর্ঘ্য দীপ্ত কর Baro Romancho || Oishik Majumdar || বারো রোমাঞ্চ || ঐষিক মজুমদার Palashir Nepathye || Ahon Sengupta || পলাশির নেপথ্যে || অহন সেনগুপ্ত
Total price: ₹593

সাধারণত দেবতার রূপের মধ্যে যখন সমস্ত বিশ্বকে সমাহিত করে ভাবনা করা হয়, তখন সেই রূপটিকে ভগবদ্গীতায় বর্ণিত মহাবিরাট ভয়ংকর বিশ্বরূপের আকারে ভাবনা করা হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ষট্‌ত্রিংশৎতত্ত্ব যে রূপে সমাহিত, এমনকি স্বয়ং পরব্রহ্মও যে রূপের ক্ষুদ্র কণামাত্র, তা এক অতিরমণীয় ত্রিবলীভূষিত শৃঙ্গারময়ী নারীমূর্তি।অর্থাৎ মহৎ (Sublime) এবং সুন্দর (Beautiful) -এর মধ্যে এখানে কোনও বিরোধ নেই। সাধারণত পুরাণাদিতে পরমব্রহ্মকে প্রবৃত্তিবিমুখ বৈরাগ্যপূর্ণ জ্ঞানরাজ্যের বিষয় করে কামোদ্দীপক নারীসৌন্দর্যের বিপরীত মেরুতে রাখা হয়। আমরা কুমারসম্ভব-এ দেখেছি যে একদিকে রয়েছেন পরমাত্মার ধ্যানে মগ্ন বৈরাগী শিব, এবং অপর দিকে নবযৌবনোন্মত্তা কামিনী পার্বতী। যদিও শাক্ত পুরাণ ও তন্ত্রাদিতে স্ত্রীমূর্তিময়ী দেবীকেই পরমব্রহ্ম বলা হয়, তবু লক্ষণীয় যে সেখানে তাঁর তাত্ত্বিক স্বরূপই প্রধান হয়ে ওঠে। অপর দিকে পঞ্চস্তবী স্তোত্রে সেই পরমব্রহ্মকে যখন দেবীর আনন্দের কণামাত্র বলা হচ্ছে, তখন তাঁর ত্রিবলীভূষিত কামোদ্দীপক রূপই ধ্যানের মূল বিষয়।শ্রীবিদ্যায় ‘কাম’ শব্দের অর্থ এক কথায় দাঁড়ায় ‘শ্রী’ বা সৌন্দর্য। এই ‘শ্রী’-র পরাকাষ্ঠা আত্মা বা ব্রহ্ম স্বয়ং। আমরা দেখেছি কীভাবে নানান স্থানে আত্মার পরম কমনীয়তাকে লক্ষ করে তাকেই ‘কাম’ শব্দ দ্বারা অভিহিত করা হয়েছে। সৎ-চিৎ স্বরূপ আত্মার মধ্যে যে চিদানন্দবিলাস, তা-ই তাকে করে তোলে সর্ব শ্রী বা কমনীয়তার আধার। তিনি যেন নিজেই নিজেকে কামনা করে, নিজেই নিজের নিবিড় আলিঙ্গনে পরিপূর্ণতা লাভ করে আপ্তকাম কামেশ্বরী-কামেশ্বর যুগল হয়ে রয়েছেন। তবে ব্রহ্মের স্বরূপভূত এই চিদানন্দবিলাসের ভাবনাকে কাশ্মীরীয় শৈবাগমের সিদ্ধান্তের উপর যতটা প্রতিষ্ঠিত করা যায়, অদ্বৈত বেদান্ত কিংবা স্মার্ত চিন্তার ভিত্তিতে ততটা করা যায় না। এই প্রসঙ্গে আমরা দেখলাম যে দক্ষিণী শ্রীবিদ্যায় কাশ্মীরীয় শৈবাগমের চেয়ে অদ্বৈত বেদান্তের প্রভাব থাকা সত্ত্বেও দেবীভাবনা বা ব্রহ্মভাবনায় কামের অনুসঙ্গের কোনো ঘাটতি হয়নি। তার দার্শনিক ভিত্তি কাশ্মীরীয় শ্রীবিদ্যার মতো বলিষ্ঠ না হলেও শ্রীবিদ্যার ধর্মীয় সংস্কৃতিতে তার ব্যাপকতা কোনও মাত্রাতেই কম নয়। ত্রিপুরসুন্দরী সংক্রান্ত যাবতীয় পৌরাণিক আখ্যান, স্তব-স্তুতি ইত্যাদিতে কামের উপস্থিতিই সমস্ত নান্দনিকতার প্রধান উপাদান এবং আজ সর্বভারতীয় স্তরে দক্ষিণী শ্রীবিদ্যার এই ব্যাপক প্রচারের অন্যতম কারণসমূহের একটি হল তার নান্দনিক আবেদন।

Weight 0.5 kg
Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Arghya Dipta Kar

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now