Frequently bought together

Ishwar Jakhan Manush || ঈশ্বর যখন মানুষ An Indian Pilgrim || Netaji Subhas Chandra Bose Dakini Villa Ebong || Sanjoy Bhattacharya || ডাকিনী ভিলা || সঞ্জয় ভট্টাচার্য
Total price: ₹674

নামী ডাক্তারের দামি কথা

বিখ্যাত চিকিৎসকরা ব্যস্ত সমাজের অতীব ব্যস্ত মানুষ। তাঁরা এমন কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত করেছেন, জীবনটাই হয়ে গিয়েছে এমার্জেন্সির ঘেরাটোপে। নিজের দিকে তাকানোর সময় নেই। ধ্যানজ্ঞান শুধু ওষুধ আর অপারেশন। হাসপাতাল, রোগী, ওটি, চেম্বার-ক্লিনিকের জগতে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর পরেও তাঁদের আরও একটি বিষয়ে গভীর উপলব্ধি হয়েছে, ‘অসুখের পথ আগলে যদি দাঁড়ানো যায়।’

অত্যন্ত দামি কথা।

এই প্রথম ৩০ জন লিজেন্ডারি চিকিৎসক নিজের কলমে লিখেছেন রোগকে বাড়ির বাইরে রাখা যায় কীভাবে। জানিয়েছেন মেডিক্যাল জগতে নতুন প্রযুক্তি, মেশিন, ওষুধের কথা। সাধারণ অসুখ, জটিল অসুখ, মন খারাপের অসুখ, এমার্জেন্সি ট্রিটমেন্ট, আধুনিক অপারেশন সব কিছুই গ্রন্থিত হয়েছে দুই মলাটের এই মেডিকায়।

একটি বিষয় না বললেই নয়, আমাদের সবাইকেই কমবেশি শুনতে হয় নন-মেডিক্যাল ব্যক্তিদের বিবিধ জ্ঞান। যে কোনও অসুখ নিয়ে ঘরে-বাইরে অকপটে বলে যায় তারা। কিছু কথা বারংবার মুখে মুখে আলোচনা হতে হতে সমাজে তা মিথ হয়ে দাঁড়ায়। যা চিকিৎসক সমাজের কাছেও বিড়ম্বনার বিষয়।

কিছুটা সেই তাড়না থেকে বিখ্যাত চিকিৎসকরা বর্তমানে স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়গুলি আমাদের সামনে খুব বেশি আসে সেই সব নিয়েই ‘ঈশ্বর যখন মানুষ’ লিপিবদ্ধ করেছেন। চিকিৎসা বিজ্ঞানের দুরূহ বিষয়কে ইন্টারেস্টিং মোড়কে সহজ গদ্যরূপ দিয়েছেন।

উদ্দেশ্য, সবাই সঠিক জানুক। আগে থেকে সতর্ক হোন, নিজের শরীরকে ঠকতে দেবেন না।

Publishing Year

Language

Binding

ISBN

Pages

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.