Frequently bought together

Jangalmahaler Akhyanmala || Anindita Basu Sanyal, Sumhan Bandyopadhyay || জঙ্গলমহলের আখ্যানমালা || অনিন্দিতা বসু সান্যাল, সুমহান বন্দোপাধ্যায় Bangla Desher Itihas Tritiya Khanda : Adhunik Yug || Ramesh Chandra Majumdar || বাংলা দেশের ইতিহাস তৃতীয় খণ্ড : আধুনিক যুগ || রমেশচন্দ্র মজুমদার Tegarter Andaman Diary | Ashoke Kumar Mukhopadhyay || টেগার্টের আন্দামান ডায়েরি | অশোককুমার মুখোপাধ্যায়
Total price: ₹1264

জঙ্গলমহল। পাশ্চমবঙ্গের দাক্ষণ-পাশ্চম অঞ্চল ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশে বিস্তীর্ণ উঁচুনীচু, টিলা ও ছোট-মাঝারি পাহাড়ময় ল্যাটেরাইট মাটির এক বিস্তৃত মালভূমির জঙ্গলাকীর্ণ ভূখণ্ড ও মাঝে-মাঝে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট-বড় জনপদ। নামটি নিয়ে অবশ্য ধোঁয়াশা আছে। তার অনেকটাই সৃষ্টি হয়েছে ঔপনিবেশিক শাসনকালে। যদিও এই অঞ্চলটির কথা সম্রাট আকবরের সময়েও জানা ছিল। এখানে আদিবাসী ও অন্যান্য মূলবাসীর সঙ্গে বহু প্রজন্মের এথনিক বাঙালি ও অন্য ভাষাভাষীরাও সহাবস্থান করেন। যদিও এখানকার সংস্কৃতি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এথনিক বাঙালি হিন্দুদের সংস্কৃতির চেয়ে অনেকটাই আলাদা। এখনও চোখে পড়ে, সাঁওতালদের ধামসা-মাদলসহ নারী-পুরুষের দলবদ্ধ নৃত্যগীত; পুরুলিয়ার ভূমিজদের ছৌ নৃত্য; কুড়মি, ভূমিজ, ওরাওঁ প্রভৃতির ঝুমুর নৃত্যগীত; ভাদু-টুসুর মতো লোক উৎসব। সঙ্গে আছে সংগ্রাম, প্রতিরোধ, বিদ্রোহের দীর্ঘ ইতিহাস, চুয়াড় বিদ্রোহ, সাঁওতাল-মুণ্ডাদের বিদ্রোহ থেকে সত্তরের দশকের নকশাল ও এই শতাব্দীর মাওবাদী আন্দোলন। সব মিলিয়ে এর ভূ-প্রকৃতি ও মানুষজন যেন এখনও শিক্ষিত বাঙালিদের ‘অপর’। চেনা-অচেনা এই অঞ্চল, তার লোকসমাজ তথা সংস্কৃতি ও রাজনীতি নিয়ে লেখা তিরিশটি গল্পের সমাহারে গড়ে উঠেছে ‘জঙ্গলমহলের আখ্যানমালা’। লেখকদের অনেকেই খ্যাতিমান, নানা পুরস্কারে ভূষিত, কয়েকজন অতি সম্মানীয়; বাকিদেরও অনেকে অত্যন্ত জনপ্রিয়, কেউ কেউ সম্ভাবনাময় তরুণ। ‘জঙ্গলমহল’-কে নিয়ে এ-যেন গল্প-আখ্যানের এক বহুবর্ণিল মণিহার। শুরুতে লেখা ভাষাতাত্ত্বিক ও নৃ-তাত্ত্বিক দিক থেকে সম্পাদক-দ্বয়ের মূল্যবান ভূমিকা, আঞ্চলিক শব্দের একটি সংক্ষিপ্ত শব্দকোষ ও ভাষা-তাত্ত্বিক প্রবাল দাশগুপ্তের পর্যবেক্ষণ সংকলনটিকে অবশ্যপাঠ্য করে তুলেছে।

Weight 1.0 kg
ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now