0 0

Frequently bought together

Upakatha || Pandit Shibnath Sastri || উপকথা || শিবনাথ শাস্ত্রী Nataraj || Siddik Ahmed || নটরাজ || সিদ্দিক আহমেদ Rahosey Ghera Gyangonj || Dipak Kr. Pal || রহস্যে ঘেরা জ্ঞানগঞ্জ || দীপক কুমার পাল
Total price: ₹908

গত শতকের শেষ দশকে একটি অসাধারণ সচিত্র শিশুপাঠ্য মাসিক পত্রিকা প্রকাশিত হয়েছিল বাংলা ভাষায়। নাম ‘মুকুল’। এই সেই ‘মুকুল’, যেখানে বেরিয়েছিল উপেন্দ্রকিশোরের ছেলেদের রামায়ণের একটি অংশ, যোগীন্দ্রনাথ সরকারের  ‘মজার মুল্লুক’, রবীন্দ্রনাথের ‘কাগজের নৌকা’, কুসুমকুমারী দাশের ‘আদর্শ ছেলে’, সুকুমার রায়ের জীবনের প্রথম কবিতা ‘নদী’ এবং এমন আরও বহু চিরজীবী রচনা।

যে–মুকুলের পৃষ্ঠায় একদা বাংলা ভাষার সেরা সাহিত্যিকরা জড়ো হয়েছিলেন, সেই পত্রিকার সম্পাদনা যিনি করতেন, তাঁর নাম শিবনাথ শাস্ত্রী। সম্পাদকীয়তে তিনি তুলে ধরেছিলেন মুকুলের লক্ষ্য— ‘আমরা মানব মুকুলদিগের হস্তে জ্ঞানের  মুকুল দিব, যাহা তাহাদের জীবনে ফুটিয়া ফুল–ফলে পরিণত হইবে।’

সেই সূত্রেই শিবনাথ শাস্ত্রী স্বয়ং কলম তুলে নিয়েছেন, বিদেশী রূপকথাকে শিশুমনের উপযোগী আকর্ষণীয় ভাষায় শুনিয়ে–ছিলেন তিনি। সেই ভান্ডারে অ্যান্ডারসনের গল্প ছিল, ছিল গ্রিম ভাইদেরও। এই প্রসঙ্গে মনে করা যেতে পারে যে, শিবনাথ শাস্ত্রীই  গ্রিমদের গল্পের প্রথম বঙ্গানুবাদক।শতবর্ষ অতিক্রান্ত সেই গল্পগুলি নিয়েই এই ‘উপকথা।’

Weight 0.5 kg
Language

Pages

Binding

ISBN

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by SHIBNATH SHASTRI

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now