১৮৬৩ সালে প্রথম প্রকাশিত জুল ভের্নের ‘বেলুনে পাঁচ সপ্তাহ’ উপন্যাসটিকে আধুনিক কল্পবিজ্ঞান সাহিত্যের অগ্রদূত বলা যায়। অনুসন্ধানী মন ও দুঃসাহসিক অভিযাত্রার মেলবন্ধনে ডা. ফার্গুসন ও তাঁর সঙ্গীদের আফ্রিকার অজানা ভূখণ্ড অতিক্রমের রোমাঞ্চকর কাহিনি এখানে বর্ণিত—একটি বেলুনে চেপে, আকাশপথে। অজানা প্রকৃতি, বিপৎসংকুল পরিস্থিতি ও মানবিক সাহসের এই অভিযানে মিশে আছে রোমাঞ্চ, বিজ্ঞান ও অদম্য কৌতূহল। ১৯১৪ সালে প্রথম বাংলায় রাজেন্দ্রলাল আচার্য কর্তৃক অনূদিত এই উপন্যাসটি শতাধিক বছর পরে আবার ফিরে এল নতুন সংস্করণে। সাধুভাষায় অনূদিত এই গ্রন্থে আধুনিক বাংলা আকাদেমি বানানবিধি অনুসরণ করা হয়েছে। সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে শিল্পী এদুয়ার রিউ ও অঁরি দ্য মঁতোর প্রায় একশত অলংকরণ। প্রকাশের পর থেকেই এই উপন্যাস পাঠকমনে সাড়া জাগিয়েছে—আজও যা সমানভাবে আকর্ষণীয় ও প্রাসঙ্গিক।

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

ISBN

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Belune Panch Saptaho || Jules Verne || বেলুনে পাঁচ সপ্তাহ || জুল ভের্ন
Original price was: ₹325.Current price is: ₹260.

Only 3 left in stock

Hurry! Demand is high and stock is running out fast!