এটি সফদার হাসমির সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধ জীবনের বৃত্তান্ত। এখানে আমরা রাজনৈতিক প্রতিরোধের প্রকৃত মর্মার্থ দেখতে পাই কবিতা এবং নাটক, রসবোধ এবং কোমলতা, সাহস এবং আশাবাদ-এ পরিপূর্ণ।
মঞ্চে হাসমি কখনোই একা নয়। এটা বোধহয় ওঁর জীবনের এবং এই বইয়ের সাফল্য। ‘হল্লা বোল’ দেখিয়ে দেয়, খুব কাছ থেকে, কীভাবে একজন মানুষের জীবন ও মৃত্যু অসংখ্য মানুষের গল্পের সাথে অন্তর্বয়ন হয়ে যায়। একত্রিত হয়ে ইতিবৃত্তগুলি উন্মোচন করে মতাদর্শ ও প্রতিদিনের লড়াইয়ের যোগসূত্রটি।
অজস্র সাক্ষাৎকার, অসংখ্য দলিল দস্তাবেজ ঘেঁটে কঠোর অধ্যবসায়ে যে অনুপুঙ্খ তথ্যের ভাণ্ডার তুলে ধরেছেন সুধন্য, সেখানে তিনি একজন নিষ্ঠাবান পরিশ্রমী গবেষক। সামগ্রিক ভাবে দেখলে সফদার হাসমি, জননাট্য মঞ্চ ও রাজনৈতিক পথনাটক- এই ত্রিবেণী সঙ্গমের এক গভীর চেতনা সমৃদ্ধ রাজনৈতিক বয়ানও এই বই।







Reviews
There are no reviews yet.