পদ্মায় মাছ ভাসার সাথে সাথে লাশ ভেসে ওঠার ঘটনা নিতান্তই স্বাভাবিক। কখনো দেখা যেত জেলেরা কঠিন জোয়ারে নৌকা উলটে ডুবে মারা গিয়েছেন, কখনো নদী পাড় হতে গিয়ে কোনো পরিবার ঝড়ের কবলে পড়ে ডুবে মারা গিয়েছেন। কখনো বা কেউ নিজের জীবনের ঝড় সামলাতে না পেরে গলায় কলসি নিয়ে ডুবে মরতেন। সেবার ঘটেছিল এমনই কিছু একটা।
তখন ভরা আষাঢ়। পদ্মার জল থইথই করছে। আগে পদ্মার এপাড়ে দাঁড়িয়ে থাকলে ওপাড়ের ভারত বর্ডার দেখা যেত, কিন্তু বর্ষার সময়ে তা দেখার আর উপায় নেই। নদীর বুকে জল তখন কিশোরীর মতন দাপিয়ে বেড়ায়। আমি, পেয়ারি ও শাহানা একদিন লুকিয়ে পদ্মায় স্নান করতে গেলাম। ঝুমবৃষ্টির ভেতর পদ্মার জলে স্নান করার মজা ছিল অন্যরকম। মাথার ওপর বিশাল আসমানজুড়ে কালো মেঘ থাকত, চারপাশটা কেমন বিষণ্ণ সুন্দর হয়ে উঠত। সেই সময় মাথার ওপর বৃষ্টি এবং থইথই পদ্মার জলে সাঁতার কাটার সে কী আনন্দ ছিল! নিজেকে মনে হতো পৃথিবীর একমাত্র সুখী মানুষ। তবে আমার আবার পদ্মায় স্নান করায় নিষেধাজ্ঞা ছিল। বাবা ছিলেন গ্রামের জমিদার। বণিক বাড়ির মেয়ে আমি। আর পাঁচটা সাধারণ মানুষের সাথে পদ্মায় ডুবানো আমাকে মানায় না। বংশের মান যায়। তবে আমার কি আর বংশ-জাত-কূল নিয়ে ভাবনা ছিল? আমি ছিলাম দুরন্ত পাখি। এখান থেকে ওখানে কেবল উড়ে বেড়ানোই ছিল আমার শখ। সেই শখেই সবার থেকে লুকিয়ে আমরা তিনজন গিয়েছিলাম স্নানে। সেই স্নানই বাঁধাল জীবনের বিপত্তি।
যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই চারপাশটা ছিল খালি। তেমন কেউ নেই আশপাশে। আর আমরা যে দিক দিয়ে নদীতে নামতাম, সচারাচর সেদিকে কেউ আসত না। ওখানে একটা অশ্বত্থ গাছ ছিল। সেই গাছটি নিয়ে অনেক ভৌতিক কথাবার্তা গ্রামজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তাই প্রয়োজন না হলে সেখানে কেউ ভয়ে আসত না। আর লোকের ভয়ই ছিল আমাদের জন্য সুবিধার।
Je Ghate Kobhu Tori Bhireni || Mom Saha || যে ঘাটে কভু তরী ভিড়েনি || মম সাহা
5.0 1 ratingOriginal price was: ₹480.₹312Current price is: ₹312.
35% off
You save ₹168
Inclusive of all taxes
পদ্মায় মাছ ভাসার সাথে সাথে লাশ ভেসে ওঠার ঘটনা নিতান্তই স্বাভাবিক।..
Delivery & shipping
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
Only 1 left in stock
Hurry, only a few copies left. Order soon.
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
- We deliver worldwide
- Shipping charges will be shown at the final cart / checkout page
Frequently bought together
5.0
1 rating
2 reviews for Je Ghate Kobhu Tori Bhireni || Mom Saha || যে ঘাটে কভু তরী ভিড়েনি || মম সাহা
Only logged in customers who have purchased this product may leave a review.









– Asif Uddin (verified owner)
Rated 5 out of 5 stars
– SOURAV DAS (verified owner)
Rated 5 out of 5 stars