“সম্প্রীতির বন্ধনে আবদ্ধ মানুষের সমন্বয়ী চেতনার মধ্য দিয়েই পৃথিবীর যাবতীয় বিকার, বিচ্ছিন্নতা
ও সংঘাত উজিয়ে আমরা
এক প্রদীপ্ত ভবিষ্যের কাছাকাছি পৌঁছোতে পারি- বিভিন্ন মহামানব, শিল্পী ও সাহিত্যিকগণ যুগে যুগে
নানা ভাব-ভাষায় এ কথাই বলে গেছেন। তাই ষড় রিপুর তাড়না, কুটিলতা ও স্বার্থপরতার অন্ধকূপ পেরিয়ে আলোকিত
চেতনায় ভাস্বর সম্প্রীতিমার্গে উত্তরণের লক্ষ্যে মানুষের নিরন্তর খোঁজ আজও অব্যাহত।
বাংলা কথাসাহিত্যও বিশ্বসাহিত্যের প্রায় সমস্ত প্রবণতাকে আত্মস্থ করে এই অনুসন্ধানের অংশীদার। ‘বাংলা ছোটগল্পে সম্প্রীতি সাধনা’
শিরোনামাঙ্কিত এই গবেষণাগ্রন্থের পশ্চিমবঙ্গ পর্বকেন্দ্রিক প্রথম খণ্ডটিতে সম্প্রীতির তাত্ত্বিক
ভিত্তি, বাংলা সাহিত্যের ধারায় সম্প্রীতি ভাবনার পাশে সম্প্রীতির ভিত্তিস্থাপন থেকে
মানবিক-বাৎসল্য-ধর্মীয়-পারিবারিক ও সামাজিক সম্প্রীতির বহুস্তরীয় রেখাপথটি নিবিড়ভাবে বিশ্লেষিত হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির একমাত্রিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে বাংলা ছোটগল্পে
প্রতিফলিত সম্প্রীতির বহুবর্ণময় ও বৈচিত্র্যপূর্ণ স্বরূপকে পূর্বাপর ও সমকালের
প্রেক্ষিতে তুলনামূলকতার নিরিখে উপস্থাপনার মাধ্যমে আগামীর জন্য এক উজ্জ্বল সম্প্রীতিসৌধ নির্মিত হয়েছে।
“
Bangla Choto Galpe Sampriti Sadhana Vol 1 || Abdur Rahim Gazi || বাংলা ছোট গল্পে সম্প্রীতি সাধনা খণ্ড ১ || আব্দুর রহিম গাজী
Original price was: ₹720.₹612Current price is: ₹612.
In stock
In stock
17
people are viewing this product right now
| Weight | 0.8 kg |
|---|---|
| Dimensions | 21 × 18 × 2 cm |
| Author Name | |
| ISBN | |
| Language | |
| Pages | |
| Publisher | |
| Publishing Year |
Only logged in customers who have purchased this product may leave a review.












Reviews
There are no reviews yet.