মানুষের উপর ধর্মের প্রভাব পৃথিবীর সর্বত্রই, এটা একটা বাস্তব সত্য। সভ্যতার বিকাশে মানুষের মনে ধর্ম ভাবনার উদয় এবং তার কঠোরতা প্রাপ্তি একটা অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রক্রিয়া। মানুষের বিচার, বুদ্ধি ও যুক্তির প্রাথমিকতম পর্যায়ে প্রকৃতির সঙ্গে সংগ্রামে অথবা সমঝোতায় যে ঈশ্বরচিন্তা এবং ধর্ম ভাবনার উদয় হয়েছিল মানুষের জ্ঞান, বিজ্ঞান ও যুক্তির উৎকর্ষের যুগেও তা প্রবলভাবেই বিদ্যমান।
এই পরিস্থিতির আমূল পরিবর্তন এবং তৎসহ যুক্তি ও জিজ্ঞাসার মানসিকতা সৃষ্টি কিভাবে হবে তা স্বভাবতই নির্ভরশীল এই বিশ্বাস ও ভাবনার বস্তুগত আধারের আমূল পরিবর্তনের পরিপূর্ণ সাফল্যের উপরেই।
কিন্তু ধর্মভাবনা ও ধর্মান্ধতা কি সমার্থক? বর্তমান ভারতের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশ্নটা অত্যন্ত জরুরী আকারেই উপস্থিত হয়েছে। পৃথিবীর অনেক দেশেই যেমন, তেমনি ভারতেও মানুষের একাংশের মধ্যে ধর্মভাবনা পর্যবসিত হয়েছে ধর্মান্ধতা বা ধর্মীয় উন্মত্ততায়।
আজকের ভারতে এই দুঃসহ ও জটিল অবস্থার কার্যকারণ বিশ্লেষণের একটা প্রয়াস করা হয়েছে এই গ্রন্থে। ধর্মান্ধতা, কুসংস্কার, জাত-পাতের ভেদাভেদের উৎস ও তার পরিণামই এই গ্রন্থের বিষয়বস্তু।












Reviews
There are no reviews yet.