0 0

Frequently bought together

Charvak Charcha || Ramakrishna Bhattacharya || চার্বাক চর্চা || রামকৃষ্ণ ভট্টাচার্য Garho Shankher Khonje O Anyanya Prabandha || Chinmay Guha || গাঢ় শঙ্খের খোঁজে ও অন্যান্য প্রবন্ধ || চিন্ময় গুহ Bhraman (Pujor Bhraman Guide 2026) || ভ্রমণ (পুজোর ভ্রমণ গাইড ২০২৬)
Total price: ₹723

ভারতীয় দর্শনের ইতিহাসে চার্বাক বা লোকায়তমতের এক বিশিষ্ট স্থান রয়েছে। এমন আপসহীন বস্তুবাদী, ঈশ্বর-পরলোক-পরকালে অবিশ্বাসী একটি দর্শন ভারতের মাটিতেই জন্মেছিল।

কিন্তু খ্রি. বারো শতকের পর সেই দর্শনের সূত্রগ্রন্থ ও ভাষ্যগুলি কী করে যেন হারিয়ে গেল। তবু নানা হাত-ফেরতা উৎস থেকে ঐ দর্শনের মূল বক্তব্য পুনর্গঠন করা যায়। ১৯৯০-এর দশক থেকে লেখক সেই পুনর্গঠনের চেষ্টাই করেছেন। লেখকের মতে, চার্বাকদর্শন সম্পর্কে প্রচলিত বহু ভুল ধারণা কাটাতে বইটি সাহায্য করবে।

বইটিতে প্রতিটি অধ্যায় স্বয়ংসম্পূর্ণ হলেও, পাঠক-পাঠিকার সুবিধের জন্যে প্রাসঙ্গিক বিষয়ে অন্যান্য অধ্যায়েরও উল্লেখ করা হয়েছে। প্রয়োজনবোধে কিছু পুনরুক্তি ইচ্ছে করেই রাখা হয়েছে।

বইটির প্রথম সাতটি অধ্যায়ে আছে চার্বাকদর্শনের স্বরূপ নিয়ে আলোচনা।
অধ্যায় ৮ থেকে ৩০ পর্যন্ত চার্বাকচর্চার প্রতিটি প্রধান উৎস খুঁটিয়ে বিচার করা হয়েছে।

শেষ তিনটি অধ্যায়ে চার্বাকদের নামে প্রচলিত তিনটি শ্লোকের শুদ্ধ পাঠ নির্ধারণ করা হয়েছে। ‘ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ’ যে চার্বাকবচন নয়, অপপ্রচার মাত্র-তাও এর থেকে প্রমাণ হবে।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Ramkrishna Bhattacharya

View all

Recently Viewed