শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতের মধ্যে এই চারটি দর্শন খুবই গুরুত্বপূর্ণ তাই মাস্টার মহাশয় শুরুতে-প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ-দর্শন বলে উল্লেখ করেছেন। প্রথম ও দ্বিতীয় দর্শন দুটির মধ্যে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেবও মাস্টারমহাশয়ের মধ্যে কথোপকথনের দৃশ্য। তৃতীয় ও চতুর্থ দর্শনের মধ্যে শ্রীরামকৃষ্ণদেব ও নরেন্দ্রনাথের মধ্যে কথোপকথনের দৃশ্য। শ্রীরামকৃষ্ণদেব যেমন একজন গৃহী আবার একজন ত্যাগী সন্ন্যাসী তিনি উভয়। তাই মাস্টারমহাশয়ের উল্লেখিত এই চারটি দর্শনে দেখা যায় শ্রীরামকৃষ্ণদেব অপূর্ব ব্যবহারিক বেদান্তের ব্যাখ্যা করছেন যা আমাদের-গৃহী ও সন্ন্যাসী প্রত্যেকের কাছে ধ্যানের বিষয় ও জীবনে প্রতি কর্মে প্রয়োগের বিষয়। তাছাড়া এই চারটি দর্শনই সমগ্র কথামৃতের মুখবন্ধ।

About the publisherView all 763 books →
Deep Prakashan
A vibrant hub for diverse Bengali creative fiction, historical chronicles, and quality text books.
Deep Prakashan is a prominent Kolkata-based publishing house recognized for its vast multi-genre catalog spanning mainstream Bengali literature, gripping thrillers, school textbooks, and historical accounts.










Reviews
There are no reviews yet.