এই বই কোনো নিখুঁত গল্পের দাবি করে না। এটি লেখা হয়েছে স্মৃতির ভাঁজে জমে থাকা কিছু না-বলা কথাকে নিয়ে- যেগুলো সময়ের অভাবে নয়, সাহসের অভাবেই চিঠি হয়ে উঠতে পারেনি।
লাবণ্যের চিঠি আসলে একটি নাম নয়, এটি একটি অনুভূতি- স্কুলের শেষ বেঞ্চে বসে থাকা সেই কিশোর-কিশোরীর, যারা ভালোবাসতে শিখেছিল নীরবতার ভাষায়।
ডায়েরির পাতায়, খাতার কোণায়, আর চোখের আড়ালে লুকিয়ে রাখা ছিল তাদের সব কথা এই বইয়ে প্রেম আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে অপেক্ষা; আছে স্বীকার না-করার যন্ত্রণা, আর সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া কিছু নাম।
এটি বিজয়ের গল্প নয়, বরং অসমাপ্ততার সৌন্দর্যকে ভালোবাসার চেষ্টা
যদি এই বই পড়ে তোমারও মনে পড়ে যায় কোনো পুরনো স্কুলঘণ্টা, ক্লাসরুমের জানালা, অথবা কাউকে লেখা কিন্তু পাঠানো হয়নি এমন একটি চিঠি- তাহলে এই লেখার উদ্দেশ্য পূর্ণ হবে।

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Labanyer Chithi || Sushovan Adak || লাবণ্যের চিঠি || সুশোভন আদক
Original price was: ₹160.Current price is: ₹136.

Only 4 left in stock

⏰Hurry! Demand is high and stock is running out fast!