আর এস এস এর মত এক ‘অরাজনৈতিক’ সংগঠন আজ জাতীয় রাজনীতিতে ভীষণভাবে প্রাসঙ্গিক। এই সংঘ পরিবার কার প্রতিনিধিত্ব করে কী বা তাদের মতাদর্শ বা প্রেক্ষিত, এ সব এই ছোট্ট পুস্তিকাতে আলোচনা করা হয়েছে। তাদের দলিলের ভিত্তিতে উন্মোচিত হয়েছে মুখ ও মুখোশের পার্থক্য।
লেখক শামসুল ইসলাম নাট্যকর্মী। তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজের অবসরপ্রাপ্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তাঁর এই বই বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। এই বইয়ের বিষয়সূচীর অংশ হলঃ-
এটা কি সত্যি যে ফ্যাসিবাদ ও হিটলারকে আদর্শ মনে করে আরএসএস?
জাতীয় পতাকার প্রতি কি আরএসএসের আনুগত্য আছে?
ভারতীয় সংবিধানের বদলে মনুস্মৃতি চালু করতে চায় আরএসএস, সেক্ষেত্রে দলিত ও নারীদের বরাতে কী ঘটবে?
গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রবাদের উপর কি আরএসএসের বিশ্বাস আছে?
গান্ধীজির হত্যার পর আরএসএসকে নিষিদ্ধ করা হয়েছিল কেন?
আরএসএস কি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল?
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়: হিন্দুত্বের মহান প্রতীক, যিনি মুসলিম লিগ এবং ইংরেজ শাসকদের সঙ্গে আঁতাঁত করেছিলেন
নেতাজি সুভাষচন্দ্র বসুকে পিছন থেকে ছুরি মারা
স্বাধীনতা সংগ্রামে ভগৎ সিংয়ের মতো শহিদদের কি শ্রদ্ধা করে আরএসএস?
অরাজনৈতিক আরএসএস কীভাবে জাতীয় রাজনীতি পরিচালনা করার চক্রান্ত করল?
আইএসআই-এর মতো সংস্থাকে সাহায্য করছে আরএসএস।












Reviews
There are no reviews yet.