২০২৩ সালের ২৩ আগস্ট শেষবার দেখা গিয়েছিল মহারাষ্ট্রের তাদোবা-আন্ধারি টাইগার রিজার্ভের কিংবদন্তি বাঘিনী মায়াকে। তকুইন অফ তাদোবাদ নামে পরিচিত এই বাঘিনীকে ঘিরে বহু বছর ধরে তৈরি হয়েছিল পর্যটন, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, সাফারি-উন্মাদনা ও সংরক্ষণ-আলোচনার এক বিরটি পরিসর। কিন্তু হঠাৎ তার অন্তর্ধান বহু ক্যামেরা ট্র্যাপ, প্যাট্রলিং ও অনুসন্ধানের পরেও রেখে যায় অনিশ্চয়তা, প্রশ্ন এবং গভীর অস্বস্তি!,
কিন্তু মায়া কি কেবল এক বাঘিনী। নাকি সে মানুষের প্রকৃতি-প্রেম, ভয়, লোভ, পর্যটন, সংরক্ষণ, ব্র্যান্ডিং এবং দায়হীনতার সবচেয়ে নির্মম আয়না?
ম্যাজিক রিয়েলিজম, কোর্টরুম ড্রামা, ওয়াইল্ডলাইফ ন্যারেটিভ এবং পরিবেশ-দর্শনের মিশেলে এই বই গড়ে তোলে এক মহাজাগতিক এজলাস, যেখানে বিচারপতি সময়, নথিকার স্মৃতি, সাক্ষী ইতিহাস, বাদীপক্ষ সভ্যতা আর নীরব কেন্দ্রে দাঁড়িয়ে থাকে মায়া। তার জীবন, মাতৃত্ব, টেরিটোরি, ক্ষুধা, আক্রমণ, অন্তর্ধান এবং মানুষের দেওয়া লেবেলের ভেতর দিয়ে উঠে আসে ভয়ংকর প্রশ্ন। যে ভালোবাধা দায় নেয় না, সে কি আদৌ ভালোবাসা, নাকি কেবল বিজ্ঞাপন।
মায়া এই বইয়ে অভিযুক্ত নয়।
মায়া সাক্ষ্য।
তার অনুপস্থিতির মধ্য দিয়ে কথা বলে ডোডো, গ্রেট অক, প্যাসেঞ্জার পিজন, তাসমানিয়ান টাইগার, বালি টাইগার, জাভা টাইগার, কাস্পিয়ান টাইগার, পিন্টা দ্বীপের একাকী কচ্ছপ, স্টেলার্স সি কাউ আর সেইসব নামহীন প্রাণী, যাদের হারিয়ে যাওয়ার পাশে মানুষ লিখে দিয়েছে শুধু একটি ঠান্ডা শব্দ “বিলুপ্ত”।

– A. Roy (verified owner)
Rated 5 out of 5 stars
– D. Basu (verified owner)
Rated 5 out of 5 stars
– S. Mukherjee (verified owner)
Rated 4 out of 5 stars