Frequently bought together

Unis Sataker Kolkata O Saraswatir Itar Santan || Sumanta Bandyopadhyay || উনিশ শতকের কলকাতা ও সরস্বতীর ইতর সন্তান || সুমন্ত বন্দ্যোপাধ্যায় Kumayuner Pothe Pothe - Swami Vivekananda || Sumanta Bandyopadhyay || কুমায়ুনের পথে পথে - স্বামী বিবেকানন্দ || সুমন্ত বন্দ্যোপাধ্যায় Young Bengal Theke Communist Bengal || Sumanta Bandyopadhyay || ইয়ং বেঙ্গল থেকে কমিউনিস্ট বেঙ্গল || সুমন্ত বন্দ্যোপাধ্যায়
Total price: ₹1181

উনিশ শতকের কলকাতার নানা রঙের হারিয়ে যাওয়া দিনগুলি থেকে কিছু অজ্ঞাতকুলশীল, যশোহীন, ধিকৃত ও ব্যতিক্রমী সাংস্কৃতিক কাজকর্ম নিয়ে এই প্রবন্ধ সংকলন। বহু-আলোচিত ঝলমলে। বাঈনাচ, জেল্লাদার বাবু কালচার, ‘স্টার-মিনার্ভা’য় বাংলা নাটকের রোশনাই আর জোড়াসাঁকোয় ঠাকুরবাড়িতে আধুনিক বাংলা শিল্প-সাহিত্যের গোড়াপত্তন—এ-সবের আড়ালে, অথচ পাশাপাশি প্রবহমাণ ছিল এই ভিন্ন ধরনের সংস্কৃতি। এই সংস্কৃতির দ্রষ্টা ও উপভোক্তা চিলেন শহরের নিম্নবর্গের খেয়েখাওয়া মানুষ—রাস্তার ফেরিওলা, বেশ্যা, কবিয়াল, পাঁচালীকার, সং ও যাত্রার গায়ক-অভিনেতা, সস্তা বই-এর স্বল্প শিক্ষিত লেখক ও পাঠক-পাঠিকা, গলিঘুঁজির বস্তির বাসিন্দারা। সোনাগাজি থেকে বটতলা, তারপর জেলেপাড়া ঘুরে, ভবাণীর ঝুমুর গান ও দাশু রায়ের পাঁচালী শুনিয়ে, গোপাল উড়ের যাত্রার দেখিয়ে। লেখক এ যুগের পাঠক সম্প্রদায়ের কাছে এক বিরাট তথ্যভাণ্ডার তুলে ধরেছেন। সহজ ভাষায় এই তথ্যের যে তাত্ত্বিক বিশ্লেষণ প্রবন্ধগুলিকে মননযোগ্য করে তুলেছে, তা ইতিহাস-পাঠক ও গবেষকদের কাছে সম্পদ হিসেবে বিবেচিত হবে।প্রবন্ধগুলিকে মননযোগ্য করে তুলেছে, তা ইতিহাস-পাঠক ও গবেষকদের কাছে সম্পদ হিসেবে বিবেচিত হবে।

Weight 0.95 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.