অচিন্ত্যকুমার চক্রবর্তী (১৯২৩-২০০৪)। বিশিষ্ট সাংবাদিক। প্রথম জীবনে অধুনালুপ্ত ইউনাইটেড প্রেস অফ ইন্ডিয়া ও পরে দীর্ঘদিন দি স্টেটসম্যান পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। নিজেদের জাগ্রত বিবেককে পাথেয় করে সাংবাদিকতাকে যাঁরা জনস্বার্থে নিয়োজিত করেছেন লেখক তাঁদেরই একজন।
তাঁর লেখা বই ” সাংবাদিকতার যুগসন্ধিক্ষণে ” পাঠক মহলে সমাদৃত।
যদিও “উজান স্রোতের আবর্তে” তাঁর প্রাক সাংবাদিকতা জীবনের কাহিনী। এই বইয়ে লেখকের স্মৃতিচারণে ধরা পড়েছে প্রধানত যুক্ত বাংলার শেষ অধ্যায়ের ছবি।
তিরিশের দশকে আইন অমান্য আন্দোলনে বালুরঘাট শহর, সেই শহরকে ঘিরে সমাজ জীবন-সাংস্কৃতিক জীবনের ছবি, মাতুলালয় কুষ্টিয়া শহর ও মোহিনী মিলের প্রসঙ্গ, রাজশাহী কলেজ, দাঙ্গা বিধ্বস্ত কলকাতা এবং কমিউনিস্ট হয়ে লেখকের দমদম জেলে আটক হওয়া প্রভৃতি নানাবিধ প্রসঙ্গ স্থান পেয়েছে এ বইতে।
এটি ইতিহাসের অতীব গুরুত্বপূর্ণ পর্বের একটি ঐতিহাসিক দলিল ও বটে। বইটির কিছু অংশ লেখকের জীবদ্দশায় গণশক্তি, নতুন চিঠি ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।










Reviews
There are no reviews yet.