Frequently bought together

Chukti || Suraj Biswas || চুক্তি || সুরাজ বিশ্বাস THE TEHRAN FILES ||  KOUSHIK DAS || দ্য তেহরান ফাইলস || কৌশিক দাশ Bubblegum || Smaranjit Chakraborty || বাবলগাম || স্মরণজিৎ চক্রবর্তী
Total price: ₹1040

আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন বহু দুর্ঘটনা ও আকস্মিক মৃত্যুর সাক্ষী হয়ে থাকি, যা আমাদের সাধারণ দৃষ্টিতে নিছক দুর্ভাগ্যজনক ঘটনা বা কপালের ফের বলেই মনে হয়। কিন্তু বাস্তবে কি তাই? সবকিছু কি এতটাই সহজ সরল? নাকি এর পেছনে লুকিয়ে থাকে অন্য কোনো গোপন রহস্য? সমাজের উঁচু তলার মানুষদের আড়াল থেকে কেউ কি সবটা নিয়ন্ত্রণ করছে না?
এই সমস্ত প্রশ্ন ও তার উত্তর নিয়েই আমার এই গল্প, “চুক্তি”।
গল্পটি আবর্তিত হয়েছে সাব-ইন্সপেক্টর ভিক্টর প্রণকে কেন্দ্র করে, যিনি কলকাতা শহরের একজন নামকরা শিল্পপতি জনাথন লিঙ্কনের অস্বাভাবিক ও রহস্যময় মৃত্যুর
তদন্ত করছেন।
কেসের ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে মিস্টার লিঙ্কনের পোস্টমর্টেমকারী ডাক্তার তাকে গোপনে ডেকে এক ভয়ংকর সত্যের মুখোমুখি করান। তিনি জানান, মিস্টার লিঙ্কনের শরীর বাইরে থেকে একদম অক্ষত মনে হলেও, ভেতর থেকে তার প্রতিটা টিস্যু, অর্গান, এমনকি হাড় পর্যন্ত সম্পূর্ণ পুড়ে ঝলসে গেছে। এছাড়া তিনি মিস্টার লিঙ্কনের পিঠে থাকা একটি অদ্ভুত চিহ্নের দিকে ইঙ্গিত করে বলেন যে, সেটি কোনো সাধারণ ট্যাটু নয়, বরং উত্তপ্ত কোনো ধাতব সিলের মাধ্যমে তার পিঠে ওই ছাপটি ফেলা হয়েছে।
এরপর লিঙ্কনের মৃত্যু ও সেই চিহ্নের বিষয়ে খোঁজ করতে করতে ডার্ক ওয়েবের মাধ্যমে অফিসার ভিক্টর বেশ কিছু
সমগোত্রীয় চিহ্নের সন্ধান পান, যেগুলি প্রাচীন কোনো গুপ্ত ধর্মীয় সঙ্ঘের সাথে যুক্ত। আর এই অমীমাংসিত রহস্যের উত্তর খুঁজতে ভিক্টর উপস্থিত হন তার পরিচিত ধর্মগুরু ফাদার মার্কাসের কাছে।
পরবর্তীতে ফাদারের পরামর্শেই তিনি প্রাক্তন ধর্মগুরু ও গুপ্তবিদ্যা বিশেষজ্ঞ অ্যাড্রিয়ান ব্ল‍্যাকউডের দ্বারস্থ হন। সেখান থেকেই ভিক্টর জানতে পারেন, এটি কোনো সাধারণ খুন নয়, বরং এটি নরকের সাত রাজকুমারের অন্যতম, লোভের প্রতীক ‘ম্যামন’ এর সাথে চুক্তিভঙ্গের এক চরম ও ……

Weight 0.5 kg
ISBN

Language

Publishing Year

Pages

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now