বাংলা ভাষায় শারদীয় সংখ্যার শুরু সেই সুলভ সমাচার থেকে। বস্তুত সেই থেকেই বাংলায় সৃজন সাহিত্যের সূত্রপাত। বাংলা ছোটগল্পের বিকাশের সঙ্গে পত্র- পত্রিকার চাহিদার যোগ যে কত সুনিবিড় তা সাহিত্য-পাঠকের কাছে অজানা নয়। পত্র-পত্রিকার স্থান সংকীর্ণতার শাসনে নিয়ন্ত্রিত হয়ে, মাত্রই গত শতকে, এই মহাপৃথিবীতে সন্দর্ভ সাহিত্যের স্থান দখল করে নিয়েছে এই নতুন শিল্প-মাধ্যমটি। এ কথা অত্যুক্তি নয়, কবিতার মতো ছোটগল্পের ক্ষেত্রেও বাংলা সাহিত্যের যাবতীয় গর্ব ও সমৃদ্ধি বিশ্বসাহিত্যের সমকক্ষতায়। আর এরই মধ্যে প্রকাশিত হয়েছে শারদীয় দেশ। যে শারদীয় সংখ্যা প্রায় পঞ্চাশ বছর ধরে প্রকাশিত হচ্ছে বছরের শ্রেষ্ঠ সাহিত্য সম্ভার নিয়ে এবং যার পৃষ্ঠায় এ-যাবৎকাল স্থানপ্রাপ্ত ছোটগল্পের সংখ্যা প্রায় সহস্রাধিক, বাংলা ছোটগল্পের ক্ষেত্রে সে-পত্রিকার পৃষ্ঠপোষকতার ভূমিকা যে কতখানি তা সহজেই অনুধাবন যোগ্য। অনুধাবন করছেন এ যুগের গবেষক সমালোচকরাও| তাই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্ধশতক অতিক্রান্ত সাহিত্য-শিল্পের আধার দেশ পত্রিকা। শুধু তাই নয় লেখকরা যেমন তাঁর জীবনের শ্রেষ্ঠ গল্পটি লিখে থাকেন শারদীয় দেশ পত্রিকায় তেমনি, পাঠকরাও সারাবছর ধরে অপেক্ষা করে থাকেন এই শারদীয় সংখ্যাটির জন্য। পয়তাল্লিশ বছরের শারদীয় দেশ পত্রিকা থেকে পঞ্চান্নটি গল্প বেছে নিয়ে প্রকাশিত হল দেশ : শারদীয় গল্প সংকলন। পঞ্চান্নটি গল্প তো নয়, এ যেন বিশাল সমুদ্র ছেঁচে দুর্লভ ও মহামূল্য পঞ্চান্নটি রত্ন তুলে আনা। বলা বাহুল্য একাজ খুব সহজসাধ্য নয়। কারণ শারদীয় দেশ পত্রিকার প্রতিটি গল্পই যেন হীরের টুকরো। বর্তমান বাংলা সাহিত্যের যাঁরা স্মরণীয় ব্যক্তিত্ব, তাঁদের অনেকেই অলংকৃত করেছেন শারদীয় দেশ-এর পৃষ্ঠা। দলমত নির্বিশেষে যোগ্য লেখকের যোগ্য রচনা প্রকাশ করাকেই এ-পত্রিকা পবিত্র কর্তব্য বলে মনে করেছে। এই সংকলন তাই আধুনিক বাংলা ছোটগল্পের সবচেয়ে নির্ভরযোগ্য, উজ্জ্বলতন দর্পণ। প্রবীণ ও নবীন লেখকদের এক বিরল ও অপরিহার্য সংগ্রহ এই দেশ : শারদীয় গল্প সংকলন।
Desh Sharadiya Galpa Sankalan || Sagarmoy Ghosh || দেশ শারদীয়া গল্প সংকলন || সাগরময় ঘোষ
Author:Sagarmoy Ghosh
₹1000 Original price was: ₹1000.₹800Current price is: ₹800.
In stock
বর্তমান বাংলা সাহিত্যের যাঁরা স্মরণীয় ব্যক্তিত্ব, তাঁদের অনেকেই অলংকৃত করেছেন শারদীয় দেশ-এর পৃষ্ঠা। দলমত নির্বিশেষে যোগ্য লেখকের যোগ্য রচনা প্রকাশ করাকেই এ-পত্রিকা পবিত্র কর্তব্য বলে মনে করেছে। এই সংকলন তাই আধুনিক বাংলা ছোটগল্পের সবচেয়ে নির্ভরযোগ্য, উজ্জ্বলতন দর্পণ। প্রবীণ ও নবীন লেখকদের এক বিরল ও অপরিহার্য সংগ্রহ এই দেশ : শারদীয় গল্প সংকলন।
Check Estimated Delivery
In stock
12
people are viewing this product right now
Category:Literature & Fiction
| Weight | 1 kg |
|---|---|
| Dimensions | 21 × 18 × 2 cm |
| Author Name | |
| Binding | |
| Language | |
| Publisher | |
| Publishing Year |
Only logged in customers who have purchased this product may leave a review.
More Books by Sagarmoy Ghosh
View all-
Shatabarsher Satagalpa Set of 3 Vol || Sagarmoy Ghosh || শতবর্ষের শত গল্প ৩টি খণ্ড একত্রে || সাগরময় ঘোষ
₹1150Original price was: ₹1150.₹920Current price is: ₹920. -
Sampadaker Baithake || Sagarmoy Ghosh || সম্পদকের বৈঠকে || সাগরময় ঘোষ
₹350Original price was: ₹350.₹280Current price is: ₹280. -
Shatabarsher Shata Galpa Volume 2 || শতবর্ষের শত গল্প ২য় খণ্ড
Rated 4.50 out of 5₹400Original price was: ₹400.₹320Current price is: ₹320. -
Shatabarsher Shata Galpa Volume 3 || শতবর্ষের শত গল্প ৩য় খণ্ড
Rated 4.50 out of 5₹400Original price was: ₹400.₹320Current price is: ₹320. -
Shatabarsher Shata Galpa Volume 1 || শতবর্ষের শত গল্প ১ম খণ্ড
Rated 4.50 out of 5₹400Original price was: ₹400.₹320Current price is: ₹320. -
Rachana Sangraha || Sagarmoy Ghosh || রচনা সংগ্রহ || সাগরময় ঘোষ
₹750Original price was: ₹750.₹600Current price is: ₹600.
You may also like…
-
Rachana Sangraha || Sagarmoy Ghosh || রচনা সংগ্রহ || সাগরময় ঘোষ
₹750Original price was: ₹750.₹600Current price is: ₹600. -
Sampadaker Baithake || Sagarmoy Ghosh || সম্পদকের বৈঠকে || সাগরময় ঘোষ
₹350Original price was: ₹350.₹280Current price is: ₹280. -
Ekti Pereker Kahini || একটি পেরেকের কাহিনী
₹250Original price was: ₹250.₹200Current price is: ₹200.
Related Products
-
Bhoy || Bratya Basu || ভয় || ব্রাত্য বসু
₹60Original price was: ₹60.₹51Current price is: ₹51. -
Sudhir Chakraborty Rachanabali (VOL-6) || সুধীর চক্রবর্তী রচনাবলী খণ্ড ৬
₹800Original price was: ₹800.₹680Current price is: ₹680. -
Rudhirsopan || Saswata Ghosh || রুধিরসোপান || শাশ্বত ঘোষ
₹400Original price was: ₹400.₹340Current price is: ₹340. -
Prohelika Series || 6 Upanyas Samagra Volume-4 || প্রহেলিকা সিরিজ || ৬ উপন্যাস সমগ্র খণ্ড-4
₹150Original price was: ₹150.₹128Current price is: ₹128. -
Galpo Samagra || Narayan Gangopadhyay || গল্প সমগ্র || নারায়ণ গঙ্গোপাধ্যায়
₹1500Original price was: ₹1500.₹1275Current price is: ₹1275. -
ATANKER NEPATHYE || Pallabi Sengupta || আতঙ্কের নেপথ্যে || পল্লবী সেনগুপ্ত
Rated 4.50 out of 5₹250Original price was: ₹250.₹188Current price is: ₹188.
















Reviews
There are no reviews yet.