১৭৮০-র দশকের ফ্রান্সের টালমাটাল পরিস্থিতির চূড়ান্ত পরিণতি ১৭৮৯-র ‘বিপ্লব’, যা সারা বিশ্বের কাছেই ছিল অভূতপূর্ব অভিজ্ঞতা। অতীতের সাথে সম্পর্ক চুকিয়ে, ফরাসী জনগণ দীর্ঘদিনের পায়ে বেঁধে দেওয়া শেকল ভেঙে ফেলতে উদ্যোগী হয়েছিল। ‘ ফরাসী বিপ্লব’ নির্মাণ করেছিল বিপ্লবের আধুনিক বোধ। ১৭৮৯-র পর মানুষের প্রতিবাদের ভাষা ও ভঙ্গী- দুই-ই বদলে গিয়েছিল। তাই শতাব্দীর দূরত্ব দিয়ে ‘ফরাসী বিপ্লব’কে অনুধাবন করা অনৈতিহাসিক। এই উপলব্ধিই ‘ ফরাসী বিপ্লব: ১৭৮৬-১৭৯৫’ বইটির উৎসমুখ। সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, তীব্র ক্রিয়া-প্রতিক্রিয়া, লাগামছাড়া হিংস্রতা-নাটকীয়তার যাবতীয় উপাদান মজুত রয়েছে ফরাসী বিপ্লবের ঘটনাপ্রবাহে। প্রায় এক দশক জুড়ে ফ্রান্সে দ্রুত পটপরিবর্তনকে ধরবার চেষ্টা করা হয়েছে এই বইয়ে। সমসাময়িক ইউরোপ, ফ্রান্স তথা মূল রঙ্গমঞ্চ প্যারিস- একটা বৃহত্তর প্রেক্ষিতে উপস্থাপিত হয়েছে যুগান্তকারী পালাবদলের দৃশ্যাবলী। প্রাধান্য পেয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কাহিনী। চলতি পাঠ্যপুস্তকের ছক ভেঙে, এই বই পাঠকদের ফরাসী বিপ্লবের অজস্র রোমাঞ্চকর ঘটনার মুখোমুখি দাঁড় করাবার প্রয়াস।

Weight 0.3 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Language

Publisher

Publishing Year

Pages

Binding

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Farashi Biplab (1786-1795) || Shubhasish Ghosh || ফরাসী বিপ্লব (১৭৮৬-১৭৯৫) || শুভাশিস ঘোষ
₹100

In stock