0 0

Frequently bought together

Uncle Toms Cabin || Harryet Bichar Sto|| আঙ্কেল টমস কেবিন || হ্যারিয়েট বীচার স্টো A Sentimental Journey Penguin Classics || Laurence Sterne || Bibhong By Nabil Muhtasim || বিভং ||নাবিল মুহতাসিম
Total price: ₹678

একধরনের বই আছে, যা মানুষের চিন্তাধারাকে বদলে দিয়ে যায়, মানুষের সভ্যতাকে ভেঙে নতুন করে গড়ে। ‘আঙ্কল টমস কেবিন’ সেই ধরনের এক অবিস্মরণীয় বই। দেড়শো বছরের কিছু আগেও এই পৃথিবীতে সভ্য বলে পরিচিত এক শ্রেণির মানুষ আর এক শ্রেণির নিতান্ত অসহায় দুর্বল মানুষকে নিছক পণ্যসামগ্রী বলে মনে করত, প্রকাশ্য বাজারে শেকলে-বেঁধে অথবা খাঁচার মধ্যে পুরে বেচাকেনা করত। যেসব নির্মম মানুষ এ ধরনের বেচাকেনা করত, তারা ওদের মানবিক অস্তিত্বকে স্বীকার করত না এবং ওদের সুখ-দুঃখের অনুভূতি নেই বলে মনে করত। যথেচ্ছ দৈহিক নিপীড়নের মাধ্যমে তাদের কাছ থেকে আমৃত্যু শ্রম আদায় করে নিজেদের ঐশ্বর্যের প্রাসাদ গড়ে তুলত। মনুষ্যত্বের অবমাননার এই মহাকলঙ্কের নাম ক্রীতদাস-প্রথা। আমেরিকার মেঘচুম্বী বাড়িগুলির তলায় আছে সেই সকল লক্ষ লক্ষ অসহায় ক্রীতদাসদের অস্থি। আমেরিকায় গিয়ে শ্বেতাঙ্গরা নতুন উপনিবেশ গড়ে তোলার সময় দেখল, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের মাটি তুলো চাষের পক্ষে খুবই উৎকৃষ্ট। এই তুলো চাষের জন্যে প্রয়োজন পড়ল অতি অল্প খরচে অধিক শ্রম দেবে এমন অসংখ্য মানুষের যারা কেনা গোলাম হয়ে দৈহিক নিপীড়নের ভয়ে বিনা পারিশ্রমিকে আমৃত্যু শ্রম দেবে। এ ধরনের শ্রমিক শিকার করা হলো আফ্রিকার দুর্বল অসহায় কাফ্রিদের গ্রামকে গ্রাম পুড়িয়ে দিয়ে। সেই সময় একজন মহিলা লেখিকা, হ্যারিয়েট বীচার স্টো এই জঘন্য ক্রীতদাস-প্রথার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করার জন্যে কলম ধরলেন , জন্ম হলো ‘আঙ্কল টমস কেবিন’ উপন্যাসের। ১৮৫২ সালের মার্চ মাসে ‘আঙ্কেল টমস কেবিন’ বই আকারে প্রকাশিত হয় এবং প্রথম বছরেই যুক্তরাষ্ট্রে এর ৩ লক্ষ কপি বিক্রি হয়। এই উপন্যাসের ভেতর লেখিকা যে অপূর্ব মমতায় এই জঘন্য ক্রীতদাস-প্রথার বাস্তবতাকে ফুটিয়ে তুললেন, তাতে জগতের চেতনা জেগে উঠল। অপমানিত, নির্যাতিত মানবতার পক্ষে আন্দোলন শুরু হলো সে দেশে। ক্রীতদাসপ্রথার উচ্ছেদের মূলে এই একটি উপন্যাস যে গভীর প্রভাব বিস্তার করেছিল, তার তুলনা হয় না। তাই বিশ্বের প্রায় সকল ভাষায় এই উপন্যাস অনূদিত হয়েছে, সমাদৃত হয়েছে।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Country Of Origin

India

Pages

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.