0 0

Frequently bought together

Kheror Khata || Leela Majumdar || খেরোর খাতা || লীলা মজুমদার Pakdandi || Leela Majumdar || পাকদন্ডী || লীলা মজুমদার Podipisir Bormi Baksho  || Leela Majumdar || পদিপিসির বর্মি বাক্স || লীলা মজুমদার
Total price: ₹975

লীলা মজুমদারের কলমে যে-কোনও লেখাতেই ঝলসে ওঠে দুরন্ত কৌতুকের চকিত বিদ্যুৎ। এর উপর, তিনি যদি লেখেন রম্যরচনা, তাহলে সেই রচনার স্বাদ যে কতদূর রসালো এবং কী দারুণ মজাদার হয়ে উঠতে পারে, তার সঠিক পরিমাপ বোধহয় কল্পনাতেও কুলোবার নয়।অন্তত ‘খেরোর খাতা’ পড়বার পর সে-কথাই মনে হবে। কল্পনাকেও তছনছ করে দেবে রম্যরচনার এই অনবদ্য সংকলনটি।বই তো নয়, যেন নিটোল এক আড্ডা। সে আড্ডার মধ্যমণি লীলা মজুমদার। তিনি বলে যাচ্ছেন, আমরা শুনে যাচ্ছি।খাওয়া-ভোলানো, নাওয়া-ভোলানো, ঘড়ির কাঁটা-ভোলানো তাঁর বর্ণনাভঙ্গি। তেমনই বিচিত্র সব বিষয়।ভূত, ডাক্তার, মেয়ে-চাকুরে, খাওয়া-দাওয়া, পাড়াপড়শি, ছেলে মানুষ করা, ভালবাসা, ম্যাজিক, দজ্জাল মেয়ে, কুকুর, সাপ, চোর, ধাপ্পাবাজ, নেশাখোর কোন বিষয়ে তিনি বলেননি! কখনও শুনিয়েছেন শান্তিনিকেতনের স্মৃতি, কখনও তার উপজীব্য বোলপুরের ট্রেন কিংবা কিছু স্মৃতিজীবিত মানুষ। কখনও আবার তাঁর বিষয়— লেখকদের খোশগল্প।তাঁর নিজস্ব খোশগল্পের ভাণ্ডারটিও অবাক-করা। প্রতিটি লেখার মধ্যেই দুর্দান্ত সব খোশগল্পকে দিয়েছেন জুড়ে। রম্যরচনার ক্ষেত্রে এক চিরকালীন সংযোজন—‘খেরোর খাতা’।

Weight 0.8 kg
Binding

ISBN

Language

Publishing Year

Condition New

1 review for Kheror Khata || Leela Majumdar || খেরোর খাতা || লীলা মজুমদার

  1. – Soumya Chakraborty (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Leela Majumdar

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now