‘প্রতিহিংসা’ উপন্যাসে আছে সিরিয়াল হত্যারহস্য। হঠাৎই কলকাতায় একইভাবে নিহত বারবনিতাদের দেহ একের পর এক পাওয়া গেলে পুলিশ হয়ে ওঠে বিভ্রান্ত। নিহতদের কারও সঙ্গে কারও কোনও নিল নেই, কেবল পেশাগত নিল ছাড়া। পুলিশের অনুরোধে তদন্ত শুরু করেন শৌখিন গোয়েন্দা নীলকন্ঠ সেন। হত্যাকারীদের ননস্তত্ত্ব ঘাটতে গিয়ে হত্যার কারণ সম্বন্ধে নতুন এক সম্ভাবনার সূত্র ধরে জটিল এই সিরিয়াল হত্যারহস্যের সমাধান কেমন করে করলেন এই গোয়েন্দা, তারই দুরস্ত কাহিনি ‘প্রতিহিংসা’।গোয়েন্দা নীলকণ্ঠ সেনেরই আর-একটি রহস্যসন্ধানের কাহিনি ‘দ্বিচারী। দশতলা বাড়ির বারান্দা থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তরুণী ডাক্তার শ্রাবস্তী গুপ্তর। পোস্ট মর্টেন রিপোর্টে জানা যায় অবিবাহিতা শ্রাবন্তী ছিলেন অন্তঃসত্ত্বা। শ্রাবস্তীর বাড়ির লোকের অনুরোধে কেসটা হাতে নিয়ে গোয়েন্দা নীলকণ্ঠ সেন নিশ্চিত হন যে এটি আত্মহত্যা নয়, এটি অবশ্যই হত্যা। ঘটনার অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল শ্রাবন্তীর পুরুষবন্ধুরা আসলে ছিল তার প্লেনাকাঙ্ক্ষী ও অনুরক্ত, যাদের মধ্যে যে-কেউই তার হত্যাকারী হতে পারে। জটিল এই হত্যারহস্যের সমাধান করেন বুদ্ধিমান। গোয়েন্দা। খুনি ধরা পড়ে। অসীনপদ চক্রবর্তীর গতিময় রহস্যকাহিনি দুটি পাঠককে অন্যননস্ত হতে দেয় না।

Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.








Reviews
There are no reviews yet.