ভালবাসার মানুষের চোখের জল চাঁদের আলোয় ঝকমকিয়ে উঠলে পৃথিবীতে আসে এক আশ্চর্য শক্তি, যা জীবনভোর ঘিরে রাখে প্রণয়ী যুগলকে। মানবিক প্রেমের এই আখ্যানের পাকে পাকে জড়িয়ে যায় কিছু অদ্ভুত চরিত্র: জ্যোতিষার্ণব কালপুরুষ, সাইবার ক্যাফের মালিক শিশুপাল, সত্যান্বেষী উদ্দালক, বয়স্য রোগী শংকর সমাদ্দার, অনাবিলের বোন পিউ। আখ্যানের এক পিঠে হলুদ হয়ে আসা এক সুইসাইড নোট, অন্য পিঠে রাজপথে পড়ে থাকা অজস্র ক্যাসুরিনার রক্তরাঙা দেহ। আত্মম্ভরী শুভাশিসের নিজের সাথে লুকোচুরি ফুরোবে কোনওদিন, কস্তূরীর একলা ফ্ল্যাটের দিকে কোন কুহক মায়ায় ছুটে যায় সে? তরঙ্গের পর তরঙ্গের মতো সম্পর্কের মিছিল আসে জীবন জুড়ে। আজ যে তরঙ্গ ফণা তোলে প্রবল প্রতাপে, কাল সে মিলিয়ে যায় সময়ের সাথে। তটভূমিতে হয়তো তার রেশ থেকে যায়, তবু যে তরঙ্গ মিলিয়ে গেল তা কি ফেরে আর কোনওদিন?
Taranga Milaye Jay ll Abhinandan Sarkar
Original price was: ₹250.₹200Current price is: ₹200.
20% off
You save ₹50
Inclusive of all taxes
তটভূমিতে হয়তো তার রেশ থেকে যায়, তবু যে তরঙ্গ মিলিয়ে গেল তা কি ফেরে আর কোনওদিন?
Condition✓New
Currently unavailable
Out of stock right now. Get an email the moment it is back.
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
Frequently bought together
Only logged in customers who have purchased this product may leave a review.













Reviews
There are no reviews yet.