0 0

Frequently bought together

TINTI PRIYO UPANYAS || TAPAN BANDYOPADHYAY Chobol || ছোবল ATANKER NEPATHYE  || Pallabi Sengupta || আতঙ্কের নেপথ্যে || পল্লবী সেনগুপ্ত
Total price: ₹762

লেখক যখন দীর্ঘদিন ধরে একটি উপন্যাস লেখেন, তার চরিত্রদের সঙ্গে বাস করেন, কথা বলেন, ভালোবেসে ফেলেন তাদের৷ উপন্যাস শেষ হয়ে গেলে ব্যস্ত হয়ে পড়েন নতুন উপন্যাসের চরিত্রদের সঙ্গে৷ আগের উপন্যাসের চরিত্ররা থাকে তখন অনেকটা দূরে৷ ভুলেও যান কাউকে কাউকে৷

বহু বছর লেখালিখির পর কোনও কোনও উপন্যাস লেখকের মনে একটা আলাদা জায়গা করে নেয়৷ হঠাৎ-হঠাৎ সেই চরিত্রগুলি এসে দাঁড়ায় লেখকের টেবিলের পাশে, বলে, ‘আমাদের ভুলে যাওনি তো!’

এই ত্রয়ী উপন্যাস ঠিক তেমনই৷

 

বড়োদের উপন্যাস, কিশোর উপন্যাস, রহস্য উপন্যাস ও উপন্যাসিকা— সব মিলিয়ে লেখকের প্রায় শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে৷ তার মধ্যে কোনও কোনও উপন্যাসের প্রতি একটু বেশিই টান অনুভব করেন লেখক৷ সেই লেখা লিখতে গিয়ে মনের কোনও বিশেষ সত্তা মিশেল হয়ে যায় লেখকের অজান্তে৷ যেমন ‘রূপকথা ফিরে আসে’ উপন্যাসের প্রধান চরিত্র রচনা, লেখকের ভাবনায় আদর্শ রোমান্টিক প্রেমিকা, অসম্ভব প্রকৃতিপ্রিয়, অথচ খুবই সচেতন পারিপার্শ্বিক বিষয়ে৷ কিংবা ‘বাসনা-বিলাস’ এমন একটি উপন্যাস যার চরিত্রগুলি সমাজের কাছে অপরাধী, কিন্তু তাদের জাগতিক সত্তা আর পাঁচজন বাইরের জগতের মানুষের মতো৷ তাঁর লেখা ‘কোটি কোটি বছরের পাড়ি’ একেবারেই অন্য রকমের উপন্যাস— আদিম পৃথিবীর মানুষদের নিয়ে লেখা৷

এই ত্রয়ী উপন্যাসের সঙ্গে লেখকের তাই অন্য অন্তরঙ্গতা৷

Weight 1 kg
Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Tapan Bandyopadhyay

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now