বৈশালী নগরীর অনিন্দ্যসুন্দরী সর্বকলায় নিপুণা এক নারী ‘আম্রপালী’— রাজরোষে যার কিশোরী বেলার প্রেম হয়েছিল নিহত আর মহাজনপদের ধনবানদের কামনা মেটাতে যাকে হতে হয়েছিল ‘নগরবধূ’।
তবুও তাকে ভালোবেসেছিলেন মগধের রাজা বিম্বিসার। তাঁর দিনের পর দিন গোপন অভিসারের ফলে আম্রপালীর গর্ভে এসেছিল রাজার সন্তান। কিন্তু তবুও কেন বিম্বিসার আক্রমণ করলেন বৈশালী নগরীকে?
অন্যদিকে সংঘের শীর্ষস্থানের অধিকার নিয়ে বুদ্ধের সঙ্গে তিক্ততা বেড়েই চলেছে দেবদত্তের। তাই অজাতশত্রুকে দিয়ে বিম্বিসারকে কারারুদ্ধ করিয়ে দেবদত্ত চান বুদ্ধকে হত্যা করতে। কিন্তু অজাতশত্রুর সঙ্গে হাত মিলিয়ে তাঁর বুদ্ধহত্যার পরিকল্পনা বার বার ব্যর্থ হয় কীভাবে?
আবার বিম্বিসারের মৃত্যুর পর অজাতশত্রু কেনই-বা আক্রমণ করেন বৈশালীকে? আর আপন প্রাসাদে অন্তরীণ থেকেও আম্রপালী কীভাবেই বা প্রতিশোধ নিয়েছিল নিজের মাতৃভূমির সেই লাঞ্ছনার?
অবশেষে চির-বঞ্চিতা আম্রপালী পেল কি তার আকাঙ্খিত স্বর্গসুখ?
এই সব প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে ঘাত-প্রতিঘাত, প্রেম-প্রতিহিংসার নানা ঘটনার বুননে মোড়া এই উপন্যাসে।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম












– Soumi Mitra (verified owner)
Rated 5 out of 5 stars