0 0

Frequently bought together

Total price: ₹883

১৯৮০-এর মাঝামাঝি। দেশের নিরাপত্তার প্রয়োজনে ভারতের কোভার্ট অপারেশন টিম ‘জটায়ু’ গঠন করা হল। সেই পরিকল্পনার রূপকার ছিলেন মৃণাল রুদ্র। সারা ভারত খুঁজে খুঁজে তিনি এনেছিলেন এমনই নির্ভীক কিছু ছেলেমেয়েকে যারা নিজের দেশের জন্য সবকিছু দিয়ে দিতে পারে। পৃথ্বীশ, ক্যারোলিয়া, ভেঙ্কট, সিরাজ, বলজিৎ, সুরিন্দর, বিজেন্দার, অনীল ডিক্সিট, ক্যারোলিয়া সহ আরও কিছু অভিজ্ঞ নেভি অফিসারদের নিয়ে তৈরি হল এই টিম। কিন্তু প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার আগেই পাঞ্জাবের বুকে দানা-বাঁধা সন্ত্রাসের আবহকে নিয়ন্ত্রণ করতেই দেশে-বিদেশে নিয়োগ করা হল তাদের। জটায়ুর সতর্ক এজেন্টরা ছড়িয়ে পড়ল- পাঞ্জাবে, দিল্লিতে, লন্ডনে। বিদেশ থেকে ফান্ড পাঠানো প্রতিটি ‘থ্রেট’ আইডেন্টিফাই করে চলল ‘এলিমিনেশন’। এমনকি এই এজেন্টরা স্বর্ণমন্দিরের মধ্যে জঙ্গিদের ছদ্মবেশে ঢুকে পড়ল, অন্যদিকে ১৯৮২ সালে ভারতের প্রধানমন্ত্রীর আমেরিকার সফরসঙ্গী অবধি হয়ে গেল তারা। তাদের লক্ষ স্রেফ একটাই- দেশের সুরক্ষা! এনিথিং ফর মাই নেশন, এভরিথিং ফর মাই কান্ট্রিমেন, নাথিং ফর মাইসেলফ।

সন্ত্রাস-বিধ্বস্ত পাঞ্জাব, দেশীয় রাজনীতি, ধর্মীয় সংঘাত, বিশ্বময় গুপ্তচর সংস্থার কর্মকান্ড আর স্বাধীন ভারতের এক কলঙ্কময় অধ্যায় নিয়ে আসছে সেমি-ফিকশন পলিটিক্যাল-স্পাই থ্রিলার, ‘এজেন্টস অফ জটায়ু: দানবের উত্থান’। প্রখর রুদ্র সিরিজ থেকে অনেকগুলো চরিত্র এক নতুন রোমহর্ষক অ্যাকশন থ্রিলার নিয়ে উপস্থিত দুই মলাটে।

Weight 0.5 kg
Binding

ISBN

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Koushik Roy

View all

Recently Viewed