প্রচলিত ধারাবাহিক ঘটনা-বিবরণের পরিবর্তে থিয়েটারের ভিন্ন ইতিহাস তুলে এনেছে বর্তমান গ্রন্থ। সময়ের পরতে-পরতে জড়িয়ে থাকা সামাজিক শ্রেণি-বৈষম্য, ধর্মীয় আবেগ, বিদ্বেষ অথবা আধিপত্যবাদ, লিঙ্গ-বৈষম্য, আর্থিক-বৈষম্য, জাতীয়তাবাদের ভিন্নতর রং ও রঙের পরিবর্তন, ব্যক্তিগত ইগো, ঈর্ষা অথবা নিয়ন্ত্রণের রাজনৈতিক লড়াই, পপুলারিজম বনাম শিল্পগুণ, দর্শক মনস্তত্ত্ব কিংবা পত্রিকা ও প্রতিষ্ঠানের প্রত্যাশা ও প্রাপ্তির দ্বন্দ্ব— ইত্যাদি অসংখ্য আর্থ-সামাজিক ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও সাংস্কৃতিক মনস্তত্ত্ব থিয়েটারকে চালিত করে। ‘বাংলা থিয়েটার: অন্য ইতিহাস’ গ্রন্থে আছে বাংলা থিয়েটারের বিকল্প সাংস্কৃতিক ইতিহাস-নির্মাণের প্রয়াস। পাঠকের কাছে এই গ্রন্থ নিঃসন্দেহে মূল্যবান সম্পদ।

About the publisherView all 2,546 books →
Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.








Reviews
There are no reviews yet.