0 0

Frequently bought together

Rabindranatye Rupantar O Oikya || Ashrukumar Sikdar Kapilabostur Kalash || Pritam Basu || কপিলাবস্তুর কলস || প্রীতম বসু Bidwan Bonam Bidushi || Pritam Basu || বিদ্বান বনাম বিদুষী || প্রীতম বসু
Total price: ₹1052
অন্যের লিখিত কাহিনীকে আশ্রয় করে তার নাট্যরূপ দিয়েছেন বিশ্বের বহু যশস্বী নাট্যকার। আবার অন্যের রচিত নাটকের ভিন্নতর নাট্যভাষ্য রচনা করেছেন এমন নাট্যকারও অবিরল। রবীন্দ্রনাথের স্বাতন্ত্র্য এইখানে যে, নিজের পূর্বরচিত উপন্যাস-কবিতা-ছোটগল্পকে যেমন তিনি নাটকে রূপান্তরিত করেছেন, তেমনই একই কাহিনী অবলম্বনে রচিত নিজের নাটকের একটি বিকল্পরূপও পরবর্তীকালে নির্মাণ করেছেন। যেন এভাবেই রচিত হয়ে উঠেছে একই নাটকের ভিন্নতর ভাষ্য। এই রূপান্তরের স্বরূপ ও অন্তর্লীন ঐক্যের সন্ধান এই শ্রুতকীর্তি গ্রন্থে। নাটকগুলির সংস্করণভেদ তো আছেই, কিন্তু সংস্করণভেদ না বলে কোনও-কোনও নাটকের এইসব বিকল্পরূপকে কেন স্বতন্ত্র, স্বাবলম্বী নাটকের মর্যাদা দেওয়া হল, তারই নিবিড়, অনুপুঙ্খময় বিশ্লেষণ রয়েছে এই বইতে, রয়েছে রসবোধ ও মনস্বিতার দুর্লভ সমম্বয়ে। এই আলোচনার সময় ইংরেজি ভাষান্তরকালীন রূপান্তরও বর্ণিত ও বিশ্লেষিত হয়েছে বিশেষ যোগ্যতায়। একইসঙ্গে দেখানো হয়েছে—জড়ত্ব, সংস্কার, অহমিকা, মিথ্যাচারের নানামুখী অধ্রুবের মধ্যে রবীন্দ্রনাথ যেসব প্রত্যয়কে স্থায়ী ও নিত্যকালীন বলে বিবেচনা করতেন, জীবনবোধের সেইসব ধ্রুবতা নাটকের এইসব বিচিত্র রূপান্তর-ভাষ্যান্তরের মধ্য দিয়ে কীভাবে মালিন্যমুক্ত ঔজ্জ্বল্যে প্রতিষ্ঠা পেয়েছে। নিপুণভাবে দেখিয়েছেন অশ্রুকুমার, নাট্যরূপান্তর সত্ত্বেও কোথায় রয়ে গেছে সেই অন্তর্গূঢ় ঐক্যের ভাবনা। এভাবেই বইটি হয়ে উঠেছে রবীন্দ্ৰনাটকের পাঠ-আলোচনার এক অপরিহার্য প্রবেশক।
Weight 0.3 kg
Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Ashrukumar Sikdar

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now