0 0

Frequently bought together

17 No. Chirag Ahmed Lane || Pranab Basu SATYER SANDHANE MANUSH || DEBI PRASAD CHATTOPADHYAY Adhyatmik Jnaner Utsa-Sandhane || Swami Dinanathananda
Total price: ₹351

জীবনের অভিজ্ঞতা যখন কলমে এসে ধরা দেয় তখন কাহিনি আসলে হয়ে ওঠে জীবনেরই আরশিনগর। প্রণব বসু অক্ষরে অক্ষরে গড়ে তোলেন সেই আরশিনগর। তাঁর গল্প-সংকলন ‘১৭ নং চিরাগ আহমেদ লেন’ তাই ছুঁয়ে থাকে জীবনের বিস্তৃত প্রেক্ষাপট। শৈশবের সারল্য, কৈশোরে দেখে ফেলা হিংসা আর বিভাজনের দাউ-দাউ থেকে প্রৌঢ়ত্বে দেখা জীবনের অতিনাটকীয়তা এবং সেই হেতু কিঞ্চিত সারকাজম – এ-সবই প্রণববাবু তুলে আনেন তাঁর অভিজ্ঞতা থেকে। বয়স তাঁকে দিয়েছে দু-চোখ ভরে আহরণের সুযোগ। সেই আহরণ, সঞ্চয় তিনি উজাড় করে দিয়েছেন তাঁর কাহিনিতে।

ছোটবেলায় বিভিন্ন দেওয়াল পত্রিকায় গল্প কবিতা কিছু লিখেছেন,  কখনও দু-একটা ছোট পত্রিকাতেও। পরে প্রবাসে চাকরি সূত্রে লেখায় ভাটা পড়ে। এখন অবসর জীবন। নির্জনে আবার লেখালেখির সাধনা শুরু। এটি লেখকের তৃতীয় বই। পাঠক, এখানে নানা উপলব্ধির চৌকাঠে এসে দাঁড়াবেন, এ কথা হলফ করে বলা যায়।

প্রচ্ছদঃ সুমিত রায়

Weight 0.3 kg
Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now