Frequently bought together

Adhunik Bangla Prayog Abhidhan || Subhas Bhattacharya || আধুনিক বাংলা প্রয়োগ অভিধান || সুভাষ ভট্টাচার্য Beboharik Bangla Banan - Abhidhan || Pabitra Sarkar || ব্যবহারিক বাংলা বনান - অভিধান || পবিত্র সরকার || Bhasasukh Bhasadukkho || Pabitra Sarkar || ভাষাসুখ, ভাষাদুঃখ || পবিত্র সরকার
Total price: ₹1230

সচল ভাষা মাত্রেই নিরন্তর চলে পরিবর্তন, সে-পরিবর্তন বানান, শব্দপ্রয়োগ, শব্দার্থ সবকিছুকেই স্পর্শ করে। ব্যাকরণ আর প্রয়োগ হাত ধরাধরি করে চলে না। ব্যাকরণ যাকে অসিদ্ধ বলে, প্রয়োগ অনেকসময় তাকেই দেয় অনুমোদন। যে-কোনও ভাষাতেই ব্যাকরণ রচিত হয়ে আসছে অনেককাল ধরে। সে-তুলনায় প্রয়োগবিধির গ্রন্থ বয়সে নবীন। ইংরেজিতে উনিশ শতকে ফাউলার ভ্রাতৃদ্বয়ের রচিত প্রয়োগ অভিধান দিয়ে তার যাত্রা শুরু। পরে সেই ধারা পুষ্ট করেছেন আরও অনেকেই। আমাদের ভাষায় প্রয়োগবিধির কোনও বই বহুকাল ছিল না। প্রথম প্রয়োগবিধির বইটি লিখলেন সুভাষ ভট্টাচার্য। ১৯৮৪ সালে প্রকাশের সঙ্গে সঙ্গে বিপুল আলোড়ন তোলে সেই বই। নামে অভিধান হলেও এই বই বস্তুতপক্ষে একটি আলোচনা-গ্রন্থ। বিষয়ের বিন্যাস বর্ণানুক্রমিক বলেই একে অভিধান বলা হয়েছে। বাংলা ভাষার বানান, শব্দার্থের আলো-আঁধারি, শব্দপ্রয়োগের রীতি এই সবই আলোচিত হয়েছে এতে। আলোচনায় গভীরতা আর প্রাজ্ঞতা যত, সরসতাও ততটাই। আর প্রতিটি ক্ষেত্রে বাংলা সাহিত্য থেকে দৃষ্টান্তবাক্যের প্রচুরতাও চমকে দেবার মতো। প্রথম প্রকাশের উনিশ বছর পর সেই বইয়ের আদ্যন্ত পরিবর্ধিত ও পরিমার্জিত এই আনন্দ সংস্করণে পাঠক পাবেন নতুন চিন্তারও রসদ। সমস্ত বয়সের শিক্ষিত ও শিক্ষামনস্ক বাঙালির অবশ্যপাঠ্য এই বই।

Weight 0.5 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,546 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now